7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন মাত্র 14999 টাকায় কেনার সুযোগ

7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন মাত্র 14999 টাকায় কেনার সুযোগ

আপনি যদি প্রায় 15000 টাকা বাজেটের মধ্যে 7000mAh ব্যাটারি সহ একটি 5G স্মার্টফোন কেনার কথা ভাবেন, তবে Realme Neo 100 Lite 5G আপনার জন্য একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। রিয়েলমি নিও 100 লাইট ফোনে বিশাল ব্যাটারির পাশাপাশি, রয়েছে আল্ট্রা স্মুদ 144Hz ডিসপ্লে এবং অক্টা-কোর 5G চিপসেট।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

পাশাপাশি, ফোনে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে যা এটিকে এই বাজেটের মধ্যে বিশেষ করে তুলেছে। আসুন, এই দুর্দান্ত স্মার্টফোনের অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: 2000 টাকা পর্যন্ত সস্তা পাওয়া যাচ্ছে Motorola এর দুটি 5G স্মার্টফোন, লিমিটেড টাইম অফার

Realme Neo 100 Lite 5G ফোনে ছাড়ের অফার

Buy affordable Realme Narzo 100 Lite 5G Price under Rs 15000 on Amazon
Buy affordable Realme Narzo 100 Lite 5G Price under Rs 15000 on Amazon

যদিও Amazon সাইটে রিয়েলমি নিও 100 লাইট ফোনটি 24,999 টাকা দামে লিস্ট করা। কিন্তু আপনি এটি ই-কমার্স সাইটে 14,999 টাকায় কিনতে পারবেন। এছাড়া Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন, যা ফোনের দাম আরও কমিয়ে দেয়। পাশাপাশি এতে নো-কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে।

এছাড়াও, ফোনের ক্ষেত্রে একটি বিশেষ এক্সচেঞ্জ অফার রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে 14,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। তবে, এক্সচেঞ্জ ভ্যালু সম্পূর্ণভাবে আপনার পুরনো ফোনের অবস্থার ওপর নির্ভর করবে।

রিয়েলমি নিও 100 লাইট 5জি ফোনে স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 100 লাইট একটি এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন, যা মূলত ব্যাটারি লাইফ এবং স্মুথ ডিসপ্লের ওপর বিশেষ গুরুত্ব দেয়। ফোনে রয়েছে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ একটি বড় 6.8-ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যা অত্যন্ত সাবলীল ইউআই (UI) নেভিগেশন নিশ্চিত করে। এর পিক ব্রাইটনেস900 নিটস পর্যন্ত হওয়ায় এটি বাইরে বা দিনের আলোতেও সহজে ব্যবহার করা যায়।

আরও পড়ুন: অর্ধেক দামে বিক্রি হচ্ছে Samsung এর Ultra Slim ফোন, একধাপে কমে গেল প্রাইস

নিও 100 লাইট ফোনের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি এবং 5G-সক্ষম MediaTek Dimensity 6300 চিপসেট। এছাড়া, ফোনে একটি 13 মেগাপিক্সেলের AI রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile