BSNL Annual Recharge plan
ভারতীয় টেলিকম সেক্টারে নিজের আধিপত্য বজায় রাখতে সমস্ত বড় টেলিকম কোম্পানিরা চেষ্টা করছে। প্রাইভেট সেক্টারে Jio, Airtel এবং Vodafone Idea জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার পাশাপাশি, কোম্পানির প্রতিটি রিচার্জের দাম বেড়ে যায়। মাসিক থেকে বার্ষিক রিচার্জ প্ল্যান দামি হয় গেছে। এক বছরের রিচার্জ প্ল্যানগুলি ব্যবহার করতে গ্রাহকদের 4000 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। তারই পাশাপাশি, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর বার্ষিক প্ল্যান অন্য কোম্পানির তুলনায় অনেক সস্তা।
সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল এর কাছে এমন একটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে। এতে 365 দিনের বদলে পুরো 395 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এর কাছে এত দিনের ভ্যালিডিটি সহ সস্তার রিচার্জ প্ল্যান নেই। দামের তুলনায় এই রিচার্জের প্রতিদিনের খরচ 6 টাকার কাছাকাছি পড়বে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Samsung Galaxy ফোনের দাম হল অর্ধেক, 50 শতাংশ ছাড় কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই
বিএসএনএল এর 395 রিচার্জ প্ল্যানের দামের কথা বললে এটি 2399 টাকায় আসে। এটি 395 দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে।
গ্রাহকরা এতে 395 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। গ্রাহকরা রিচার্জ থাকা কালীন যেকোনো নেটওয়ার্কে কলিংয়ে সুবিধা পাবেন।
কলিংয়ের পাশাপাশি এতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। যা পুরো ভ্যালিডিটিতে মোট 790 জিবি ডেটা অফার করে। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয়ে যাবে।
ডেটা ছাড়াও গ্রাহকরা এতে প্রতিদিন 100 SMS এর সুবিধা পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে প্ল্যানের সাথে বিএসএনএল টিউনস, জিং মিউজিক এর সাবস্ক্রিপশন ছাড়া আরও একগুচ্ছ সুবিধা থাকবে।
আরও পড়ুন: Lava Yuva 4 vs TECNO POP 9: 7000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি সহ কোন স্মার্টফোন সেরা