টেক কোম্পানি গুলির মধ্যে অন্যতম সেরা গুগল YouTubeGo অ্যাপের বিটা ভার্শন ভারতে লঞ্চ করে দিয়েছে. এই অ্যাপের বিটা ভার্শনকে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে. আপনাদের জানিয়ে রাখি যে, বিটা ভার্শন মেন ভার্শনের আগে নির্মাতা কোম্পানির তরফে লঞ্চ করা হয়েছিল.
এই ভার্শনের মাধ্যমে ইউজার্সদের ফিডব্যাক নিয়ে অ্যাপকে স্বরূপ দেওয়া হয়. এর পরে অ্যাপের রেগুলার ভার্শন লঞ্চ করা হয়. ইউজার্সদের ফিডব্যাকের ওপর নির্ভর করে নির্মাতা কোম্পানি অ্যাপকে বিটা ভার্শনে বদলে দেয়.
ইউটিউবের এই সার্ভিস গত বছর সেপ্টেম্বরে শুরু করা হয়েছিল. ইউটিউব এর এই নতুন সার্ভিসে অনেক নতুন নতুন ফিচার্স আছে. ইউটিউব গো তে ইউজার্সরা কোন ভিডিও সেভ বা প্লে করার আগে তার প্রিভিউ দেখতে পাবে.
এই সার্ভিসের মাধ্যমে ইউজার্সরা কোন ভিডিওকে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবে. ভিডিও শেয়ার করার জন্য অন্য ইউজার্সের কাছেও ইউটিউব গো ইনস্টল্ড থাকতে হবে. এই শেয়ারিং ওয়াই ফাই ডায়রেক্টারের মাধ্যমে করা যাবে.
এছাড়া এবার ইউজার্সরা কোন ভিডিও সেভ করতে চাইলে তাতে নিজের পছন্দের রেজিলিউশনে ভিডিও সেভ করার অপশন পাবে. গুগল এর আগে নিজেদের ম্যাপ ফিচারেও অনেক নতুন ফিচার অ্যাড করেছিল।