Income Tax Department sets December 31 deadline for Aadhaar PAN linking how to check link status
Waterproof Smartphone under Rs 15000: আপনি যদি কম বাজেটে ওয়াটারপ্রুফ স্মার্টফোন কিনতে চান, তবে এই খবর আপনার জন্য। 15 হাজার টাকার কম দামে IP68/IP69 রেটিং সহ স্মার্টফোন বাজারে কেনা যাবে। শুধু তাই নয়, এর কম IP64 রেটিং সহ আসা ফোনও জলের ছিটে থেকে সুরক্ষিত থাকে। আসুন এখানে সেরা 5 স্মার্টফোনের বিষয় জেনে নেওয়া যাক।
রিয়েলমি কোম্পানির এই ফোনটি IP69 রেটিং সহ বাজারে আসে। এটি 6000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। কোম্পানির দাবি যে এই ফোন 15 হাজারে কম IP69 রেটিং সহ আসা ভারতের প্রথম স্মার্টফোন। রিয়েলমি 14এক্স 5জি ফোনের দাম 14,899 টাকা।
আরও পড়ুন: নিউ ইয়ারের আগে Samsung 5G স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট, সোজা 12 হাজার টাকার ছাড়
পোকো এম7 প্লাস 5জি ফোনটি IP64 ওয়াটার রেসিস্টেন্ট সহ আসে। এটি জিম বা হালকা জলের ছিটে থেকে সুরক্ষিত রাখে। পোকো ফোনের দাম মাত্র 11,849 টাকা থেকে শুরু হয়।
রেডমি 15 5জি ফোনটি IP64 রেটিং অফার করে, যা ফোনকে জলের ছিটে এবং ঘাম থেকে সুরক্ষিত রাখে। প্রতিদিনের ব্যবহার এবং হালকা বৃষ্টিপাতের ফলে ফোনের ক্ষতি হওয়ার চিন্তা থাকবে না। রেডমি 15 5জি ফোনটি ফ্লিপকার্টে 14,183 টাকা দামে বিক্রি হচ্ছে।
ভিভো কোম্পানি এই ফোনটি IP68/IP69 রেটিং অফার করে। এই ফোনটি জলে পড়লে, ভারী বৃষ্টি এবং ধুলোবালি থেকে সুরক্ষিত রাখে, যা এই বাজেটে সেরা ডিভাইস হতে পারে। ভিভো ওয়াই31 5জি ফোনের দাম 14,499 টাকা থেকে শুরু হয়।
শাওমির এই ডিভাইসটি IP64 রেটিং সহ আসে, যা ধুলো এবং জল সুরক্ষিত রাখে। এতে AMOLED ডিসপ্লে রয়েছে যা ফোনকে প্রিমিয়াম লুক অফার করে। নোট সিরিজের এই ফোনটি 13,499 টাকায় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: 30 টাকারও কম দামে Jio এর তিনটি সুপার সস্তা ডেটা রিচার্জ প্ল্যান, মাত্র 11 টাকায় 10GB ডেটা