আমাদের আশেপাশে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন প্রাইস রেঞ্জের স্মার্টফোন ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এখন সবচাইতে জনপ্রিয় হল 5G কানেক্টিভিটির ফোন। আচ্ছা আজ যদি আমরা আপনাকে বলি যে মাত্র 25,000 টাকার মধ্যে আপনি নামি ব্র্যান্ডের 5G মোবাইল কিনতে পারবেন, তবে কি আপনি বিশ্বাস করবেন?
আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি মাত্র 25,000 টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের খোঁজ। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ব্র্যান্ডেড 5G মোবাইল যা আপনি কিনতে পারবেন এক্কেবারে বাজেটে। তাহলে আসুন একনজরে দেখে নিন লিস্ট –
Xiaomi Mi 10i স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই হ্যান্ডসেট কাজ করবে Snapdragon 750G চিপসেটে। এই মোবাইল আসছে কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে 16MP ক্যামেরা। Xiaomi ব্র্যান্ডের এই স্মার্টফোনের টেক মার্কেটে দাম রয়েছে 21,999 টাকা। তবে বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইটে এই ডিভাইসের ওপর পাওয়া যেতে পারে অনেক অফার। এখান থেকে কিনুন
OnePlus ব্র্যান্ডের Nord সিরিজের এই ফোন আসছে 6.43 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে। এই হ্যান্ডসেটে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16MP ক্যামেরা। টেক মার্কেটে এই 5G কানেক্টিভিটির মোবাইল কেনা যেতে পারে 24,999 টাকার আশেপাশে। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে রয়েছে Snapdragon 750G চিপসেট। এখান থেকে কিনুন
মাত্র কিছুদিন আগে লঞ্চ হওয়া Samsung ব্র্যান্ডের এই Galaxy F62 স্মার্টফোন কাজ করবে Exynos 9825 প্রসেসরে। এই ফোন আসছে কোয়াড ক্যামেরা সেটআপের সাথে। ভালো সেলফি তোলার জন্য এই মোবাইলে রয়েছে 32MP ক্যামেরা। এই হ্যান্ডসেট আসছে 6.7 ইঞ্চি ফুল হাই- ডেফিনেশন ডিসপ্লের সাথে। এই স্মার্টফোন কেনা যাবে 22,290 টাকাতেই ।তবে অনলাইনে কিনলে মিলতে পারে অনেক অফার। এখান থেকে কিনুন
iQOO ব্র্যান্ডের এই স্মার্টফোনে রয়েছে 5G কানেক্টিভিটি ফিচার। এই হ্যান্ডসেট কেনা যেতে পারে 23,990 টাকার আশেপাশে। iQOO Z5 5G আসছে 6.67 ইঞ্চির ডিসপ্লের সাথে। ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরার হিসেবে রয়েছে 16MP ক্যামেরা। এই মোবাইল চলবে Snapdragon 778G চিপসেটের সাহায্যে। এখান থেকে কিনুন
এই স্মার্টফোন আসছে 6.44 ইঞ্চির ফুল হাই ডেফিনেশন ডিসপ্লের সাথে। এই হ্যান্ডসেট চলবে Dimensity 700 চিপসেটে। ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32MP ক্যামেরা। এই ডিভাইস কেনা যাবে 24,990 টাকার আশেপাশে। এখান থেকে কিনুন
Realme ব্র্যান্ডের এই 5G ফোনে রয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই হ্যান্ডসেট কাজ করবে Dimensity 810 প্রসেসরে। সেলফির জন্য এই মোবাইলে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। তবে ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। Realme 8 5G স্মার্টফোন কেনা যাবে মাত্র 18,849 টাকায়। এখান থেকে কিনুন
Redmi Note 10 Pro Max স্মার্টফোন আসছে 6.67 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে। এই ফোন আসছে 16MP সেলফি ক্যামেরার সাথে। Snapdragon 732G চিপসেটের সঙ্গে। Redmi ব্র্যান্ডের Note 10 Pro Max মডেল কেনা যাবে 18,999 টাকায়। এখান থেকে কিনুন
Vivo Y73 হ্যান্ডসেট কাজ করবে MediaTek Helio G95 চিপসেটে। এই ফোন আসছে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে। সেলফির জন্য রয়েছে 16MP ক্যামেরা। Vivo Y73 মডেল কেনা যাবে 20,990 টাকায়। এই স্মার্টফোনে আসছে 6.44 ইঞ্চি ফুল হাই ডেফিনেশন ডিসপ্লের সাথে। এখান থেকে কিনুন