মোবাইল ফোন বারবার চার্জ করা থেকে এবার মুক্তি, দেখে নিন 6000mAh ব্যাটারির কিছু সেরা স্মার্টফোন

Updated on 31-Jan-2021
HIGHLIGHTS

স্মার্টফোন কেনার সময় গ্রাহকদের অন্যতম একটি পছন্দ জিনিস হল ফোনের ভালো ব্যাটারি ব্যাক আপ

6000mAh শক্তিশালী ব্যাটারিযুক্ত ভারতের বাজারে পাওয়া সেরা স্মার্টফোনের তালিকা

Tecno Pova, Moto G9 Power, Realme Narzo 20 এই স্মার্টফোনগুলিতে দেওয়া হয়েছে 6,000mAh ব্যাটারি

আপনার স্মার্টফোনটি যত দামি বা শক্তিশালী হোক না কেন, যদি এর ব্যাটারি পাওয়ারফুল না হয় তবে আপনি অবশ্যই হতাশ হবেন। স্মার্টফোন কেনার সময় গ্রাহকদের অন্যতম একটি পছন্দ জিনিস হল ফোনের ভালো ব্যাটারি ব্যাক আপ। ভালো ব্যাটারি স্মার্টফোন বর্তমান জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস। স্মার্টফোনে বড় ব্যাটারির চাহিদা সবসময় থাকে।

এই সমস্যাটি মাথায় রেখে আমরা আপনাদের জন্য এমন কয়েকটি স্মার্টফোনের একটি তালিকা এনেছি যার 6000mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে। তবে আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত কিছু….

Tecno Pova

ফোনে একটি 6.8 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ সহ এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর রয়েছে। Tecno-র নতুন এই স্মার্টফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 16MP। এছাড়াও এতে রয়েছে দুটি 2MP সেন্সর এবং একটি AI লেন্স। সেলফির জন্য অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এই ফোনে একটি 8MP সেন্সর দেওয়া হয়েছে। এই নতুন স্মার্টফোনে রয়েছে 6,000mAh ব্যাটারি।

Moto G9 Power

Moto G9 Power নতুন স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Qualcomm-এর Snapdragon 662 প্রসেসর। Moto G9 Power স্মার্টফোনে থাকছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 64MP। এছাড়াও একটি 2MP ম্যাক্রো এবং আর একটি 2MP ডেপথ্ সেন্সর রয়েছে Motorola-র নতুন এই হ্যান্ডসেটে। সেলফির জন্য অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে Moto G9 Power-এ থাকছে একটি 16MP সেন্সর। Motorola স্মার্টফোনে একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যা 20W অবধি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের নতুন ইনস্টাগ্রাম পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

Realme Narzo 20

Realme Narzo 20 ফোনে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও এটিতে 4 জিবি র‌্যাম এবং মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাথে 128 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, যেখানে মূল ক্যামেরাটি 48 মেগাপিক্সেল f / 1.8 অ্যাপারচার। দ্বিতীয় লেন্সটি একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এটিতে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18 এর ফাস্ট চার্জিংকে সপোর্ট করে।

Infinix Smart 4 Plus

Infinix Smart 4 Plus ফোনে রয়েছে 6.82 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হেলিও A25 প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনে রয়েছে এআই ডুয়েল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও অন্য ক্যামেরাটি ডেপথ সেন্সর। ডুয়েল সিমের এই ফোনে পাওয়ারের জন্য রয়েছে 6000mAh ব্যাটারি।

Asus ROG Phone 2

ফোনে 6.59 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 6য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ SoC, 12GB LPDDR4X র‍্যাম আর 512GB UFS 3.0 ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এসছে। ফোনে আছে একটি 48MP র মেন ক্যামেরা আর একটি 13MP র ক্যামেরা যা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সঙ্গে আসবে। আর এইউ ফোনে আছে ফ্রন্টে একটি 24MP র ক্যামেরা। ফোনে আছে 6000mAH য়ের ব্যাটারি আর এটি কুইক চার্জ 4.0 ফাস্ট চার্জিং যুক্ত।

 

আমাদের নতুন ইনস্টাগ্রাম পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

Connect On :