আরও একবার ASUS 5Z ফোনের দাম কমল, ফোনটির নতুন দাম জানুন

Updated on 25-Jul-2019
HIGHLIGHTS

6GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটি এবার 24,999 টাকায় কেনা যাবে

ফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাবে

আসুসের Asus 5Z ফোনটির দাম আরও একবার কমেছে। আসুসের এই ফোনটি এবার ভারতে আরও কম দামে কেনা যাবে। এই ফোনটির দাম প্রথমে এই মাসের প্রথমে কমেছিল। আর এই নিয়ে ফোনটির দাম দ্বিতীয়বার কমল। ডিভাইসের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম 3000 টাকা কমেছে। ফ্লিপকার্টে ফোন গুলি নতুন দামে কেনা যাচ্ছে।

Asus 5Z ফোনের দাম

ভারতে 2019 সালের মার্চ মাসে এই ফোনের দাম কমেছিল। এই ফোনের 6GB/128GB ভেরিয়েন্টের দাম 32,999 টাকা থেক একমে 27,999 টাকা হয়েছে। আর এই ফোনের 8GB/256GB ভেরিয়েন্টের দাম 36,999 টাকার বদলে 31,999 টাকা হয়েছে।

আর এবার দাম কমার পড়ে আ[নারা এই ফোনের Asus 5Z ফোনটির 6GB/128GB ভেরিয়েন্ট 24,999 টাকায় আর 8GB র‍্যাম ভেরিয়েন্টটি 31,999 টাকায় কিনতে পারবেন। আর আপনাদের বলে রাখি যে এই ফনে৩র 6GB/64GB ভেরিয়েন্টের দামে কোন রকমের পরিবর্তন হয়নি।

Asus 5Z ফোনের স্পেসিফিকেশান

এই ফোনে আপনারা 6.2 ইঞ্চির ফুল HD+ সুপার IPS + ডিসপ্লে পাবেন। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান দেওয়া হয়েছে। ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনের প্রাইমারি ক্যামেরা 12Mp আর 8MP র সেকেন্ডারি ক্যামেরা। ফোনটিতে আপনারা 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

ফোনে আপনারা 3300mAh য়ের ব্যাটারি পাবেন যা AI চার্জিং প্রযুক্তির ফোন।

Connect On :