ভারতে Apple Watch Series 7 ডিভাইসের দাম শুরু হচ্ছে 41,990 টাকা থেকে
Apple Watch Series 7 স্মার্ট ওয়াচে রয়েছে 41mm অ্যালুমিনিয়াম স্টিল ভার্সন, সাথে রয়েছে ওয়াইফাই ফিচার
এই স্মার্টওয়াচের প্রি- অর্ডার শুরু হবে 8 অক্টোবর বিকেল 5:30 থেকে শুরু হবে
Apple Watch Series 7 লঞ্চের পর প্রথম ওয়েভেই ভারতের মার্কেটে আসতে চলেছে। এই 7th জেনারেশন স্মার্ট ওয়াচের বিক্রি ভারতে 15 অক্টোবর থেকে শুরু হবে। এই দিনেই অস্ট্রেলিয়া, মেক্সিকো, জাপান, জার্মান, রাশিয়া, সাউথ কোরিয়া সমেত পঞ্চাশটি দেশে এই মডেলের বিক্রি শুরু হবে। এই স্মার্ট ওয়াচের প্রি- অর্ডার শুরু হবে 8 অক্টোবর বিকেল 5:30 থেকে শুরু হবে।
কিছুদিন আগেই ই-কমার্স সাইট Flipkart নিজেদের সাইটে Apple Watch Series 7 স্মার্টওয়াচের দাম লিস্টিং করেছিল। ফর্মাল ঘোষণার কয়েকঘণ্টা আগেই ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে এই ডিভাইসের দাম তুলে ধরা হয়।দেখা গিয়েছে যে ভারতে Apple Watch Series 7 ডিভাইসের দাম শুরু হচ্ছে 41,990 টাকা থেকে। পরে ফ্লিপকার্টের এই দাম যে সঠিক প্রাইস তা প্রমানিত হয়। এই দামের Apple Watch Series 7 স্মার্ট ওয়াচে রয়েছে 41mm অ্যালুমিনিয়াম স্টিল ভার্সন, সাথে রয়েছে ওয়াইফাই ফিচার। এতে রয়েছে ঈগল আইড রিডার যার দ্বারা বোঝা যাচ্ছে যে সাইজের দিক থেকে এই মডেল নতুন আপগ্রেড পেয়েছে। আগের 40mm সাইজের স্মার্টওয়াচ আপগ্রেড হয়ে সাইজে 41 mm হয়েছে। অন্যদিকে 44mm অ্যাপেল ওয়াচের সাইজ বেড়ে 45mm হয়েছে।
এই নতুন Apple Watch Series 7 স্মার্টওয়াচে রয়েছে অন্য অ্যাপেল স্মার্টওয়াচ সিরিজের তুলনায় আরও 20% বেশি স্ক্রিন এরিয়া এবং 1.7mm থিন বর্ডার। এছাড়াও নতুন অ্যাপেল ওয়াচের অলওয়েজ অন রেটিনা ডিসপ্লে পাওয়া যাবে আগের Apple Watch Series 6 স্মার্টওয়াচের তুলনায় 70% বেশি ব্রাইটার ইনডোর ফিচার সমেত।
Apple Watch Series 6 স্মার্টওয়াচের তুলনায় নতুন অ্যাপেল ওয়াচে রয়েছে আরও বেশি ক্র্যাক প্রতিরোধ করার ক্ষমতা। এতে রয়েছে ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফের ফিচার।
এখনো অ্যাপেলের তরফে Apple Watch Series 7 স্মার্টওয়াচে কি কোর প্রসেসর থাকবে তা বলা হয়নি। তবে মনে করা হচ্ছে এতে আগের স্মার্টওয়াচ মডেলের মতনই থাকবে ডুয়াল কোর S6 প্রসেসর। এই অ্যাপেল স্মার্টওয়াচ দিতে পারে টানা 18 ঘণ্টার ব্যাটারি লাইফ এবং 33% ফাস্ট চার্জের সুবিধা।