iPhone 16 and iPhone 16 plus India price and feature know here
টেক জয়েন্ট কোম্পানি Apple তার গ্রাহকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুপ্রতীক্ষিত Apple iPhone 16 Series লঞ্চ করেছে। কোম্পানির মেগা ইভেন্ট ভারতে রাত সাড়ে ১০টায় লাইভ হয়েছে। ইভেন্টে একাধিক প্রোডাক্ট আরও আনা হয়েছে। আইফোন 16 সিরিজের ফোন এই বার 79,900 টাকার শুরুর দামে চালু করা হয়েছে। এর সাথে এই সিরিজে কোম্পানির গত মডেলের মতো চারটি মডেল iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max আনা হয়েছে। ভারতে Apple iPhone 16 সিরিজের দাম কত এবং ভারতীয় গ্রাহকরা কখন নতুন আইফোন কিনতে পারবেন, আসুন জেনে নেওয়া যাক।
অ্যাপল আইফোন 16 সিরিজের প্রিবুকিং 13 সেপ্টেম্বর বিকেল 5:30 টায় শুরু হবে। এছাড়া, নতুন আইফোনগুলি 20 সেপ্টেম্বর থেকে ভারতে বিক্রি করা হবে।
আরও পড়ুন: Apple Watch 10 Series লঞ্চ, জানুন পয়েন্ট টু পয়েন্ট ডিটেল
কালার অপশন হিসেবে আইফোন 16 এবং 16 প্লাস দুটি ফোন আল্ট্রামেরিন, টিল, পিঙ্ক, হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে চালু হয়েছে। পাশাপাশি আইফোন 16 প্রো মডেল এবং প্রো ম্যাক্স এই দুটি মডেলই হোয়াইট টাইটানিয়াম, ব্ল্যাক টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম এবং সম্পূর্ণ নতুন ডেজার্ট টাইটানিয়াম কালার অপশনে আনা হয়েছে।
অ্যাপল এক্সিস ব্যাঙ্ক, আইসিসি ব্যাঙ্ক এবং আমেরিকাল এক্সপ্রেস ব্যাঙ্ক কার্ডে 5000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, গ্রাহকরা এই মডেলগুলি 3 বা 6 মাসের নো কস্ট ইএমআইতে কিনতে পারবেন। এছাড়াও, এক্সচেঞ্জ (ট্রেড-ইন) অফারের আওতায়, আপনি পুরানো iPhone মডেলের এক্সচেঞ্জ 67,500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।