আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে এই সুযোগ। আইফোন ইউজারদের জন্য় এটাই সুবর্ণ সুযোগ। আসলে Flipkart সাইটে iPhone 14 Pro ফোনে বাম্পার ছাড় অফার করা হচ্ছে। আসুন দেরি না করে এই বিষয় জেনে নেওয়া যাক…
ফ্লিপকার্ট সাইটে iPhone 14 Pro ফোনে 7 শতাংশ ছাড় অফার করছে। ছাড়ে পরে এই ফোনের দাম কমে 1,19,999 টাকা হয়ে গেছে। এর মানে হল আইফোন 14 প্রো ফোনে সোজা 9,901 টাকার ছাড় দেওয়া হচ্ছে। বলে দি যে ফোনের আসল দাম 1,29,900 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে Nothing Phone 2, এই ফোনের এই 3 জিনিস না জানলেই নয়!
আপনি যদি আরও সস্তায় এই ফোন কিনবেন ভাবছেন, তবে ফ্লিপকা৪ট আপনাকে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফার দিচ্ছে, যার পরে এই ফোনটি আরও কম দামে কেনা যাবে।
iPhone 14 Pro কেনার ক্ষেত্রে গ্রাহকরা তার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 35,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে পুরানো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু তার অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
পাশাপাশি থাকছে ব্যাঙ্ক অফারও। আইফোন কিনলে Flipkart Axis Bank কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
আরও পড়ুন: আজ থেকে চালু Flipkart Big Saving Days Sale, ফাটাফাটি ছাড় পাবেন Samsung, Poco সহ এই ফোনে
আইফোন 14 প্রা ফোনটি 128GB থেকে 1TB পর্যন্ত চারটি স্টোরেজ মডেলে আসে। iPhone 14 Pro ফোনটি A16 বায়োনিক চিপসেট সহ আসে। ফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে অফার করে। ফোনে একটি 48MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে ডায়নামিক আইল্যান্ডও পাওয়া যাচ্ছে।