আপনি কি Android থেকে iOS এ সুইচ করতে চাইছেন? তবে বাজেটের কথা ভাবছেন? আপনার জন্য সুখবর রয়েছে। Apple iPhone 13 ফোনটি Flipkart সাইটে একধাক্কায় সস্তা হয়ে গিয়েছে। আপনি যদি iPhone কেনার কথা ভাবছেন, তবে ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার সহ এই ফোনটি 30 হাজার টাকার কম দামে আপনার হতে পারে।
Survey
✅ Thank you for completing the survey!
আসুন জেনে নিই iPhone 13 ফোনের অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে…
বর্তমানে Apple iPhone 13 এর 128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 58,749 টাকায় লিস্ট করা হয়েছে। ফোনটি Apple এর অনলাইন স্টোরে 69,900 টাকায় পাওয়া যাবে। এর মানে হল গ্রাহকরা ই-কমার্স সাইট ফ্লিপকার্টে iPhone 13 ফোনে 11,151 টাকার ছাড় পাবেন। এথান থেকে কিনুন
এর পাশাপাশি, ফোনের এর সাথে SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় (750 টাকা পর্যন্ত)। Flipkart Axis Bank Card পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক, SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 250 টাকার ছাড় পাবেন।
ফোনের সাথে 30 হাজার টাকার এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। আপনি যদি পুরানো ফোনে পুরো এক্সচেঞ্জ প্রাইস পেয়ে যান, তবে এই ফোনের দাম আরও কম হয়ে যাবে। তবে বলে দি যে পুরানো ফোনের দাম তার অবস্থা, কোম্পানি এবং ফোনের মডেলের উপর নির্ভর করছে।
iPhone 13 এর স্পেসিফিকেশন
iPhone 13 ফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 2532×1170 পিক্সেল দেওয়া।
ফোনে A15 বায়োনিক প্রসেসর দেওয়া রয়েছে।
iPhone 13 ফোনটি 128GB, 256GB এবং 512GB স্টোরেজ ভ্যারিয়্যান্টে আসে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile