Redmi Note 10T 5G Discount Offers On Amazon Prime Day sale: অ্যামাজন প্রাইম ডে সেলে স্মার্টফোনে প্রচুর ছাড় অফার করা হচ্ছে। বিশেষ করে এই সেলে স্মার্টফোন নির্মাতা সংস্থা Xiaomi-র Redmi এবং Mi ব্র্যান্ডের মোবাইল যদি কিনতে চান তবে আজ আপনার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে। আজ এই সেলে শেষ দিন। ফোনে প্রচুর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। আমরা এই খবের আপনাকে Redmi Note 10 Series সম্প্রতি লঞ্চ হওয়া স্মার্টফোন Redmi Note 10T 5G সম্পর্কে বলবো, যা কম দামে দুর্দান্ত ফিচার্স অফার করে।
Prime Day sale-এ আপনি Redmi Note 10T 5G মাত্র 13,999 টাকায় কিনতে পারবেন। এই দামে আপনি ফোনের 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ মডেল পাবেন। এছাড়া 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা। রেডমির এই বাজেট 5জি ফোনের ডিজাইন এবং লুক দুর্দান্ত। আপনি যদি HDFC ব্যাংক কার্ডের সাথে কিনেন তবে আপনি 1750 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। শাওমি সম্প্রতি দুর্দান্ত ফিচার্স সহ রেডমি নোট 10টি 5জি লঞ্চ করেছে, যা বাজারে বিক্রি হওয়া রিয়েলমি, মটোরোলা এবং স্যামসাং সহ অন্যান্য সংস্থার বাজেট 5G মোবাইলের সাথে প্রতিযোগিতা করবে।
Redmi Note 10T 5G-এ অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক MIUI 11 রয়েছে। এই ফোনে একটি 6.5-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল। এতে Dimensity 700 প্রসেসর, 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। গ্রাফিক্সের জন্য, এতে মালি-জি 57 জিপিইউ দেওয়া হয়েছে।
Redmi Note 10T 5G-তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল। এর অ্যাপারচারটি f / 1.79। দ্বিতীয় লেন্সটি একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ক্যামেরার সাথে নাইট মোড ছাড়াও, AI ক্যামেরা, মুভি ফ্রেম, স্লো মোশন ভিডিও এবং ম্যাক্রো মোড সহ AI বিউটি মোড দেওয়া হয়েছে।
রেডমির এই ফোনে এআই ফেস আনলক ছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনে ডুয়াল সিম, 5G, 4G, NFC, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ v5.1, GPS, 3.5mm এর অডিও জ্যাক এবং USB টাইপ-সি পোর্ট দেওয়া। ফোনে পাওয়ার দিতে 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া যা 18W ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। বক্সে একটি 22.5W চার্জার পাওয়া যাবে।