Amazon Prime Day 2021 সেল গতকাল, 26 জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে এবং আজ এই সেলের শেষ দিন। প্রতি বছরের মতো Amazon-এর এই সেল দুই দিন পর্যন্ত চলে। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টে প্রচুর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। আপনিও যদি এই সেলে কম বাজেটে নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে আজ রযেছে দারুন সুযোগ। বলে দি যে সেলে আপনি 10 হাজার টাকার কম দামে দুর্দান্ত ফোন কিনতে পারবেন। এই ফোনগুলিতে রয়েছে চমৎকার অফার এবং ডিসকাউন্ট।
Survey
✅ Thank you for completing the survey!
Realme C11 2021
রিয়েলমি C11 2021 স্মার্টফোন অ্যামাজন প্রাইম ডে 2021 সেলে মাত্র 6,690 টাকায় কেনা যেতে পারে। আপনি যদি পুরানো ফোনের বদলে এই ফোন কিনতে চান তবে আপনি পেয়ে যাবেন 6,350 টাকার এক্সচেঞ্জ অফার। হ্যান্ডসেটে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে।
স্যামসং গ্যালাক্সি M11 বাজারে সংস্থার অন্যতম সস্তা দামের ফোন। এই মুহুর্তে এই ফোনটি সেলে 9,999 টাকায় কেনার সুযোগ রয়েছে। এই ফোনে স্ন্যাপড্রাগন 450 প্রসেসর, 4 জিবি র্যাম এবং 64 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। হ্যান্ডসেটে 5000mAh ব্যাটারি এবং 13 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।
রেডমি 9 প্রাইম স্মার্টফোন সেলে 9,999 টাকায় বিক্রি করা হচ্ছে। ফোনে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে 13 মেগাপিক্সেল প্রাইমারি এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। এই দামে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট কেনা যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যেতে পারে। এটিতে 5020mAh ব্যাটারি রয়েছে।
টেকনো স্পার্ক 7 এই বছর লঞ্চ করা হয়েছে। এই ফোনটি মাত্র 8,499 টাকায় কেনার সুযোগ রয়েছে। এই দামে ফোনের 3 জিবি র্যাম ভ্যারিয়্যান্ট কেনা যাবে। বলে দি যে সেলের জন্য HDFC ব্যাংকের ক্রেডিট / ডেবিট কার্ড এবং ইএমআই পেমেন্ট মাধ্যমে এই স্মার্টফোনে ফ্ল্যাটে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ, নো-কস্টের ইএমআই অফার।