Amazon India-তে শুরু হয়ে গিয়েছে Fab Phones Fest সেল। 25 ফেব্রুয়ারি অবধি চলতে থাকা এই সেলে আপনি নিজের পছন্দের স্মার্টফোন দুর্দান্ত ছাড় এবং আকর্ষণীয় অফারে কিনতে পারবেন। শুধু এইটাই নয়, Amazon India-র এই সেলে আপনি নো-কোস্ট EMI এবং দুর্দান্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সেলের সেরা ডিল সম্পর্কে….
আপনি এই ফোন Fab Phones Fest সেলে 5,999 টাকার পরিবর্তে 4,999 টাকায় কিনতে পারবেন। এই দামে 4 জিবি র্যাম এবং 16 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মডেল কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে 4,749 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। কোটক ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে বা EMI-তে কিনলে ব্যবহারকারীদের 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে।
Redmi Note 9 ফোন এই সেলে ছাড়ের পর 10,999 টাকায় কেনা যাবে। ফোন 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে। আপনি যদি এই ফোনটি কোটক ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে কিনে থাকেন তবে আপনি 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারেও কেনার সুযোগ দিচ্ছে সংস্থা। ফোনটি এক্সচেঞ্জ অফারে যদি কেনা হয় তবে 10,350 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
স্যামসং গ্যালাক্সি M02s এই সেলে 1500 টাকার ছাড়ে কেনা যাবে। ছাড়ের পরে এই ফোনটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। এই ফোনটি কিনতে আপনি যদি কোটক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে আপনি 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারে ফোন নেওয়ার ক্ষেত্রে আপনি 9,450 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।
6GB জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আপনি এই ফোনটি সেলে 15,990 পরিবর্তে 11,990 টাকায় কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারে এই ফোনটি কিনলে সংস্থা 11,150 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। কোটাক ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজাররা এই ফোনে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন।