After iPhone 17 series launch apple discontinue these old iPhone models
Apple ভারত সহ গ্লোবাল বাজারে iPhone 17 Series চালু করে দিয়েছে, যার মধ্যে রয়েছে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max একটি নতুন স্লিম ভ্যারিয়্যান্ট iPhone Air রয়েছে। আইফোন ১৭ এ রয়েছে A19 চিপসেট। পাশপাশি আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সে A19 প্রো চিপসেট পাওয়া যাবে। নতুন আইফোন লঞ্চ করার পর, অ্যাপল তার ওয়েবসাইট থেকে কিছু পুরানো মডেল বন্ধ করে দিয়েছে। আসুন তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রতি বছরের মতো অ্যাপল নতুন আইফোন সিরিজের লঞ্চের পর কিছু পুরনো আইফোন মডেল বন্ধ করে দেয়। যাতে নতুন আইফোনের বিক্রিতে কোনো বাধা না পড়ুক। আইফোন ১৭ সিরিজের আাসার পর টেক জয়েন্ট iPhone 16 Pro, iPhone 16 Pro Max, iPhone 15 এবং iPhone 15 Plus বন্ধ করে দিয়েছে। অ্যাপল এর নতুন আইফোন রেঞ্জে আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স আনা হয়েছে।
আরও পড়ুন: 5200mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Realme 5G স্মার্টফোন হল 9000 টাকার বেশি সস্তা
ভারতে iPhone 16 এর দামও 10 হাজার টাকা কমিয়ে দিয়েছে কোম্পানি। আইফোন ১৬ এর 128GB স্টোরেজ মডেলের দাম 69,900 টাকা। পাশাপাশি, আইফোন ১৬ প্লাস ফোনের 128 জিবি স্টোরেজের দাম 79,900 টাক এবং 256GB স্টোরেজ মডেলের দাম কমে 89,900 টাকা হয় গেছে।
এই আইফোনের বাকি মডেলগুলি বন্ধ করে দিয়েছে অ্যাপল। এর পাশাপাশি কোম্পানি iPhone 15 Series এর সমস্ত মডেল আগেই বন্ধ করে দিয়েছিল।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ Motorola 5G ফোনে দেদার ছাড়, এখন 18 হাজারের কমে কেনার সুযোগ