7550mAh Battery with Poco F7 5G Sale in India Today via Flipkart
পোকো গত মাসে বাজারে Poco F7 5G লঞ্চ করেছিল। আজ 4 জুলাই পোকো এফ৭ ৫জি ফোনের দ্বিতীয় সেল। নতুন ফোনের সেলে দুর্দান্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। পোকো এফ৭ ৫জি ফোনে 7550mAh ব্যাটারি সহ Snapdragon 8s Gen 4 চিপসেট পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক পোকো এফ৭ ৫জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, পোকো এফ৭ ৫জি ফোনের দ্বিতীয় সেল আজ 4 জুলাই দুপুর 12টায় Flipkart সাইটে শুরু হচ্ছে। পোকো এফ৭ ৫জি ফোনের 12GB/256GB স্টোরেজ মডেলের দাম 31,999 টাকা। অফারের পর এই মডেলটি 29,999 টাকায় কেনা যাবে। তবে 12GB/512GB স্টোরেজ মডেলের দাম 33,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: একধাপে 3000 টাকা সস্তা হল Motorola 5G স্মার্টফোন, এখন 10 হাজার টাকা দামে কেনার সুযোগ
অফারে DFC Bank, SBI, ICICI Bank কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পেতে পারেন। বা গ্রাহকরা 2000 টাকার এক্সচেঞ্জ ছাড় পেতে পারেন।
ফিচারের কথা বললে, পোকো এফ৭ ৫জি ফোনটি 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া, যার রেজোলিউশন 1280×2772 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এটি 3200 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার দিতে এতে 7550mAh ব্যাটারি দেওয়া যা 90W ফাস্ট চার্জিং এবং 22.5W রির্ভাস চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে পোকো এফ৭ ৫জি ফোনে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে পোকো এফ৭ ৫জি ফোনে কোয়ালকম Snapdragon 8s Gen 4 চিপসেট দেওয়া। ফোনটি 12GB LPDDR5X RAM এবং 512GB UFS4.1 স্টোরেজ সহ পেয়ার করা।