vivo v40e 5g
Vivo V50 5G ফোন ভারতে সম্প্রতি লঞ্চ করা হয়েছে। যার দাম 34,999 টাকা থেকে শুরু হয়। তবে নতুন ভিভো ফোন আসার সাথেই কোম্পানি Vivo V40e 5G ফোনে 2500 টাকার ছাড় দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি40ই ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে। ভিভো ভি50 5জি ফোনে কোম্পানি 6000mAh এর বড় ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা এবং Snapdragon 7 Gen 3 প্রসেসর দিয়েছে।
ভিভো ভি40ই 5জি ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 30,999 টাকায় লঞ্চ হয়ছিল। Amazon সাইটে এই ফোনের 8 জিবি মডেলটি 2500 টাকা ছাড়ের সাথে কেনা যাবে। তবে কোম্পানির অফিসিয়াল সাইটে 28,499 টাকায় বিক্রি হচ্ছে এই ফোন। যার মানে এই ফোনে 2500 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের জন্য গ্রাহকদের কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন হবে না।
ডিসপ্লে: ভিভো ফোনে 6.77-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিয়ের জন্য ভিভো ভি40ই 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ভিভো ভি40ই ফোনে 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট রয়েছে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসে যার মেইন সেন্সর 50MP Sony IMX882 দেওয়া, এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা।
ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ভি40ই ফোনে 5500mAh ব্যাটারি সাপোর্ট করে। এই বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 80W ফাস্ট চার্জিং দেওয়া।