50MP selfie Camera Vivo V40 5G price drop upto Rs 2000 on Flipkart
Vivo V50 5G ফোনটি 17 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। এই মোবাইল ফোন ভারতীয় বাজারে আসার আগেই কোম্পানি তার V-series এর Vivo V40 5G ফোনে ছাড় অফার করা হচ্ছে। এতে 50MP সেলফি ক্যামেরা এবং 8GB RAM সহ ফোনে ছাড় পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি40 5জি ফোনে অফার সম্পর্কে।
ভিভো ভি40 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 34,999 টাকায় লঞ্চ হয়েছিল। শপিং সাইট Flipkart এর তরফে এই মোবাইল ফোনে 2000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই অফারটি যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড EMI পেমেন্টে পাওয়া যাবে। যার পরে ফোনের দাম কমে 32,999 টাকা হয় যাবে।
আরও পড়ুন: Jio, Airtel, Vi এবং BSNL এর সবচেয়ে সস্তা কলিং রিচার্জ প্ল্যান, দাম 99 টাকা থেকে শুরু
এছাড়া গ্রাহকরা যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড Non EMI পেমেন্টে 1000 টাকার ছাড় পেতে পারেন। এই পেমেন্টে ফোনের দাম কমে 33,999 টাকা হয় যাবে। গ্রাহকরা চাইলে তাদের পুরনো ফোনে এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।
ডিসপ্লে: ভিভো ভি40 5জি ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 3D কার্ভড স্ক্রিন দেওয়া যা AMOLED প্যানেলে তৈরি। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনে কোয়ালকম Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি40 ফোনে ZEISS লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ 50MP+50MP দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP লেন্স রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ভি40 ফোনে 5500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।