Vivo V30e 5G
ভারতীয় বাজারে সম্প্রতি এন্ট্রি নিয়েছে Vivo V30e স্মার্টফোন। ভারতে ভিভো ভি৩০ই ফোনটি 2 মে লঞ্চ করা হয়েছে। আজ (9 মে) এই ফোনটি সেল করা হচ্ছে। কোম্পানি এই স্মার্টফোনের ক্যামেরাতে বিশেষ ফোকস করেছে। 50MP সেলফি ক্যামেরা (50MP selfie Camera phone) সহ এই ফোনের দাম কত, স্পেসিফিকেশন কী এবং অফার কী, আসুন জেনে নিই।
ভিভো ভি৩০ সিরিজের এই স্মার্টফোনটি 27,999 টাকার শুরুর দামে ভারেত আনা হয়েছিল। এটি দুটি ভ্যারিয়্যান্টে আসে।
অফার হিসেবে কোম্পানি HDFC, ICICI এবং SBI ক্রেডিট/ ডেবিট কার্ডে 3000 টাকার ছাড় দিচ্ছে।
এই স্মার্টফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Flipkart এবং ভিভো স্টোর থেকে করা হয়েছে। ফোনটি সিল্ক ব্লু এবং ভেলভেট রেড কালার অপশনে কেনা যাবে।
ডিসপ্লে: এই ডিভাইসে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এতে 1300 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসর: এই ডিভাইসে কোয়ালকম Snapdragon 6 Gen 1 প্রসেসর রয়েছে। এটি 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা: ভিভো স্মার্টফোনে OIS সহ 50MP Sony IMX882 সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং অরালাইট ফ্ল্যাশ রয়েছে। সামনে একটি 50MP সেলফি শুটার দেওয়া।
ব্যাটারি: পাওয়ার দিতে এই ডিভাইসে 5500mAh ব্যাটারি রয়েছে, যা 44W FlashCharge ফাস্ট চার্জিং, USB Type-C পোর্ট সাপোর্ট করে।