হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ডিসেন্ট ক্যামেরা সিস্টেম, ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে এই সব ফোনে
ভারতে স্মার্টফোন বাজারে 10 হাজার টাকার কম দামের একাধিক মোবাইল ফোনের অপশন পাওয়া যাচ্ছে। আপনি যদি এই বাজেটে একটি ভাল স্মার্টফোন কিনতে চাইছেন তবে এখানে রয়েছে কিছু সেরা বিকল্প আপনাদের জন্য। Rs 10,000 টাকার কম দামের স্মার্টফোনে জনপ্রিয় ব্র্যান্ডের অনেক নতুন লঞ্চের সাথে ক্রমশ জনপ্রিয় এবং প্রতিযোগি হয়ে উঠেছে। আপনি যদি 10,000 টাকার নিচে সেরা স্মার্টফোন খুঁজছেন, আমরা আপনার সুবিধার জন্য একটি লিস্ট তৈরি করেছি। এই প্রাইস রেঞ্জে কিছু এমন স্মার্টফোন রয়েছে যা ভাল ক্যামেরা, ব্যাটারি এবং গেমিং পারফরম্যান্স অফার করে।
এই লিস্টে আমরা যে স্মার্টফোনগুলি রেখেছি সেগুলি হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ডিসেন্ট ক্যামেরা সিস্টেম, ফাস্ট চার্জিং সাপোর্ট এবং কিছু স্পেশাল ফিচার সহ আসে যা আগে শুধুমাত্র হাই-এন্ড ডিভাইস পর্যন্ত সীমিত ছিল। তবে, আসুন দেখে নেওয়া যাক ভারতে 10,000 টাকার কমের কিছু সেরা বাজেটের স্মার্টফোনের লিস্ট…
Realme Narzo 30A দাম: 8,999 টাকা থেকে শুরু
Narzo 30A স্মার্টফোন আসছে 6.5 ইঞ্চির 720p এলসিডি স্ক্রিনের সাথে। এই মোবাইলের রিফ্রেশ রেট 60Hz । স্ক্রিন রেজোলিউশন রয়েছে 269 PPI । এই ফোন আসছে থিক বেজেলস ডিজাইনের সাথে।
Realme Narzo 30A কাজ করবে মিডিয়াটেক Helio G85 চিপসেটে। এই ফোনে স্টোরেজ হিসেবে থাকছে 3GB RAM। এই ডিভাইস কাজ করবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে।
এই ফোন আসছে ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপের সাথে। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 13MP সেন্সর। এছাড়া আসছে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সরের সাথে। এই মোবাইলের সেকেন্ডারি ক্যামেরা ইমেজে ফিল্টার অ্যাড এবং শার্পনেস তৈরিতে সাহায্য করে।
Realme Narzo 30A মডেল আসছে 6,000mAh ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে। সিঙ্গেল চার্জে যা দেবে টানা দুই দিনের ব্যাটারি লাইফ। এছাড়া কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক।
এই ফোন কাজ করবে Unisoc T610 চিপসেটে।এই হ্যান্ডসেটে স্টোরেজ হিসেবে রয়েছে 6GB RAM।
এই ডিভাইস আসছে 13MP ডুয়াল ক্যামেরা স্পেসিফিকেশনের সাথে।
Moto E7 Plus দাম: 8,999 টাকা থেকে শুরু
এই মোবাইল আসছে 6.5 ইঞ্চি স্ক্রিন সাইজের ডিসপ্লের সাথে।
এই Moto E7 Plus ডিভাইস কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেটে। স্টোরেজ স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 4GB RAM।
মোটোরোলা ব্র্যান্ডের এই হ্যান্ডসেট আসছে স্কোয়ার শেপের রিয়ার ক্যামেরা আইল্যান্ডের সাথে। এই ফোনে রয়েছে দুটি ব্যাক ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 48MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আসছে 2MP ডেপথ সেন্সর। এই ফোনের পিছনের অংশে রয়েছে একটি LED লাইট সেন্সর।