ভারতে 3GB র‍্যামের সঙ্গে VIVO Y12 লঞ্চ হল

Updated on 02-Jul-2019
HIGHLIGHTS

এটি একটি AI যুক্ত ফোন

ফোনে আল্ট্রা গেম মোড আছে

ফোনটির দাম 11,990 টাকা

ভারতে Vivo Y12 ফোনটি লঞ্চ হয়েছে আর এবার এই ফোনের নতুন 3GB র‍্যাম ভেরিয়েন্টটিও এসেছে। আর এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্ট এর আগেই লঞ্চ হয়েছিল। আর এই ফোনটি একটি AI ট্রিপেল রেয়ার ক্যামেরার ফোন আর এই ফোনের সেলফি ক্যামেরাও AI যুক্ত। ফোনে আল্ট্রা গেম মোড ভাল গেমিং অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে।

নতুন Vivo Y12 ফোনের দাম

এই Vivo Y12 3GB র‍্যাম ভেরিয়েন্টয়ের দাম 11,990 টাকা রাখা হয়েছে। আর এর সঙ্গে আপনাদের এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্টের দামও বলে রাখি তা 12,490 টাকায় কেনা যাবে। আর এই ফোনটি অ্যাকোয়া ব্লু আর বারগেন্ডি রেড কালারে কেনা যাবে। আর এই ফোনে আপনারা 32GB/64GB স্টোরেজ পাবেন।

Vivo Y12 ফোনটির স্পেসিফিকেশান

এই ফোনের ব্যাকে আপনারা একটি ট্রিপেল ররেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনের ক্যামেরাতে একটি 13MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 8MP র ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আর একটি 2MP র ডেপথ সেন্সার আছে। আর এই ফোনটিতে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ক্যামেরা AI বিউটি ফিচার যুক্ত।

Vivo Y12 ফোনটিতে আপনারা কাস্টম ফান্টাচ OS 9 পাবেন আর এর সঙ্গে এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর এই Vivo Y12 ফোনটি আপনারা অনলাইনে কিনতে পারবেন।

Connect On :