32MP Selfie Camera with Oppo F27 5G first sale start on Amazon
আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। OPPO F27 5G ফোন দেখতে পারেন। ওপ্পোর এই ফোনটি দুটি কালার অপশনে আসে। ওপ্পো এফ27 5জি ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Amazon থেকে শুরু হয়ে গেছে। আসুন দেরি না করে নতুন ওপ্পো ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
নতুন ওপ্পো ফোনে 6.67-ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে। এটি 1080×2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে।
আরও পড়ুন: 10000 টাকার কম দামের নতুন Realme 5G ফোনের আজ প্রথম সেল, 8GB RAM এবং 5000mAh ব্যাটারি রয়েছে
চিপসেট হিসেবে ওপ্পো ফোনটি অক্টা-কোর প্রসেসরে কাজ করে। ফোন মালি-G57 MC2@1068MHz জিপিইউ সহ আসে।
ওপ্পো ফোন 8GB+128GB এবং 8GB+256GB ভ্যারিয়্যান্টে আনা হয়েছ।
ফটোগ্রাফির জন্য ওপ্পো এফ27 5জি ফোনে কোম্পানি 50MP+2MP রিয়ার ক্যামেরা দিয়েছে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ওপ্পো ফোন 5000mAh ব্যাটারি এবং 45W SuperVOOC চার্জিং সুবিধা দেওয়া হয়েছে।
দামের কথা বললে, ওপ্পো এফ27 5জি ফোনটি 22,999 টাকার শুরুর দামে কেনা যাবে। তবে ব্যাঙ্ক অফারের সাথে ফোনটি 21,499 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: Jio vs Airtel: 249 টাকার প্ল্যান অফার করছে দুটি কোম্পানি, তবে জিও নাকি এয়ারটেল কে দিচ্ছে বেশি সুবিধা