সাওমির রেডমি নোট 7 সিরিজ এই বছরের জানুয়ারি মাসে এসেছিল আর ফোনটি লঞ্চ হওয়ার পর থেকে জনপ্রিয়তা পেয়ে চলেছে। আর এই ফোনের সিরিজ এবার একটি বড় মাইলফলক পার করেছে।
আসলে সাওমি গ্লোবালি Redmi Note 7 সিরিজের 20 মিলিয়ান ইউনিট বিক্রি করেছে। আর এই সিরিজ 2019 সালের প্রথমে লঞ্চ করা হয়েছে আর এই সিরিজে আছে Redmi Note 7, Redmi Note 7S আর Redmi Note 7 Pro।
https://twitter.com/manukumarjain/status/1163690073998577664?ref_src=twsrc%5Etfw
সাওমি সম্প্রতি জানিয়েছে যে এবার ভারতে কোম্পানি Redmi Note 7 সিরিজের 5 মিলিয়ান ইউনিট বিক্রি করেছে।
সাওমি ইন্ডিয়ার প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন যে মনে করুন ফ্রি Redmi Note 7 Pro স্মার্টফোন পাচ্ছেন। সাওমি টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে যে গ্রাহকরা ফ্রি সাওমি ফোন পেতে পারেন। আর তিনি তাঁর ফলোয়ারদের বলেছেন যে এই টুইটটি তারা যেন রিটুইট করে। 1,000 রিটুইট হওয়ার পরে Redmi Note 7 Pro র একটি ইউনিট গিভ অফ করা হবে।
আর এই সিরিজের সব থেকে বড় মডেল হল Redmi Note 7 Pro আর এই ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে অ্যাড্রিনো 612GPU. আর এবার যদি আমরা Redmi Note 7 Pro ফোনটি দেখি তবে দেখা যাবে যে এতে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর MIUI 10। আর এই ফোনটিতে 48MP র সোনি ক্যামেরা দেওয়া হয়েছে।