HONOR X9b
চীনা কোম্পানি Honor ভারতীয় বাজারে পাওয়ারফুল স্পেসিফিকেশন এবং ক্যামেরা সহ একাধিক স্মার্টফোন চালু করেছে। এখন কোম্পানি Honor X9b ফোনে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। এই ফোনে শক্তিশালী ডিসপ্লে অফার করেছে কোম্পানি। ফোনের ক্যামেরাতে 108MP সেন্সর দেওয়া। আসুন জেনে নেওয়া যাক অনার এক্স9বি ফোনে কী অফার পাওয়া যাচ্ছে।
অনলাইন শপিং সাইট Amazon থেকে গ্রাহকরা Honor X9b 5G দুর্দান্ত ছাড়ে অর্ডার করা যাবে। এই ফোনে ভার্চুয়াল RAM এর সাপোর্ট রয়েছে। গ্রাহকরা এই ফোনে 2000 টাকার কুপন ডিসকাউন্ট পাবেন। এছাড়াও থাকছে ব্যাঙ্ক অফার। এই সমস্ত অফারে পর ফোনটি আসল দাম থেকে অনেকটা সস্তায় কেনা যাবে।
অনারের মিড-রেঞ্জ স্মার্টফোনটি ফ্ল্যাট ডিসকাউন্টের পর অ্যামাজনে 21,999 টাকায় লিস্ট করা হয়েছে। এর উপর 2000 টাকার ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। যার পরে এই ফোনের দাম 20,000 টাকার কম হয়ে যাবে। এছাড়া ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 3000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অফারের পর ফোনের দাম 16,999 টাকা হয়ে যাবে।
গ্রাহকরা চাইলে পুরানো এক্সচেঞ্জ করে 20,899 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ছাড়ের সুবিধা নিতে পারবেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের মডেলে এবং তার অবস্থার উপর নির্ভর করবে।