Redmi Note 13 5G
বাজেট সেগামেন্টে Redmi ফোন স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। আপনি যদি দুর্দান্ত ক্যামেরা সহ ৫জি স্মার্টফোন (5G Smartphone) কিনতে চান তবে Redmi Note 13 5G একটি ভাল বিকল্প হতে পারে। কারণ রেডমি নোট ১৩ ৫জি ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ 15000 টাকার কাছাকাছি দামে কেনা যাবে। আসলে Flipkart সাইটে এই সময় রেডমির ৫জি ফোনটি (Redmi 5G Phone)কম দামে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রেডমি ফোনে কী কী অফার দেওয়া হচ্ছে।
ফ্লিপকার্ট সেলে এই ফোনে 2178 টাকার ছাড় দেওয়া হচ্ছে। যার পরে ফোনটি 15,722 টাকায় লিস্ট করা রয়েছে। আপনি যদি SBI কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে 1000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। মোট এই ফোনে 3178 টাকার ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। ছাড়ের পর ফোনটি মাত্র 14722 টাকা কেনা যেতে পারে।
ডিসপ্লে: রেডমি নোট ১৩ ৫জি ফোনে 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 1080*2400 পিক্সেল রেজোলিউশনে কাজ করে।
প্রসেসর: রেডমি ফোনটি MediaTek Dimensity 6080 চিপসেটে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি পাওয়া যাবে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Price Drop: 12000 টাকা সস্তা হল OnePlus 11R 5G ফোন, 100W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা রয়েছে