Windows 11, অপারেটিং সিস্টেমের নতুন আপগ্রেড লঞ্চ হয় গিয়েছে। আজ মাইক্রোসফট Windows 11 পাওয়ারড হার্ডওয়্যার অফিসিয়ালি লঞ্চ করেছে। এছাড়াও লেটেস্ট মাইক্রোসফট 365 এবং Office 2021 suits-র নতুন কনজিউমার ভার্সন লঞ্চ করছে। নতুন এই অপারেটিং সিস্টেমের আপডট কিছু কিছু ইউজার এখনই পেতে পারে, তবে কোম্পানির তরফে জানানো হয়েছে যে সময়ের সাথে সাথে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ইউজারেরা এই অপারেটিং সিস্টেম আপডেট পাবেন। মাইক্রোসফট আগেই জানিয়েছিল যে সমস্ত ডিভাইসগুলি এখন উইন্ডোজ 10 সিস্টেমে কাজ করছে তারা 2022 সালের মাঝেই Windows 11 আপডেট পাবে। তবে এক্কেবারে নতুন কেনা কম্পিউটারগুলিতে এই হার্ডওয়্যার আপডেট পাওয়া যাবে খুব তাড়াতাড়ি।
Windows 11 আপগ্রেডে রয়েছে নতুন মডার্ন ইউজার ইন্টারফেস (UI)। এতে আসছে নতুন ডিজাইনের স্টার্ট মেনু এবং স্ন্যাপ অ্যাসিস্ট মাল্টিটাস্কিং ফিচার। এতে পাওয়া যাবে আরও উন্নত মাইক্রোসফট স্টোর, মাইক্রোসফট টিম ইন্টিগ্রেশন ফিচার সমেত আরও অনেক নতুন ফিচার।
আপনি যদি কিছুদিন আগেই উইন্ডোজ 10 সিস্টেমের কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিনে থাকেন, তবে আপনার ডিভাইস খুব তাড়াতাড়ি পেতে পারে Windows 11 আপগ্রেড।
দেখে নিন কীভাবে আপগ্রেড করবেন-
মাইক্রোসফট অফিসের নতুন আপডেট হল Office 2021 যা “Office 2021 suits” নামেও পরিচিত। নতুন এই প্রোডাক্টটিভ অ্যাপ্লিকেশনে মাইক্রোসফটের একাধিক অ্যাপের আপগ্রেড ভার্সন পাওয়া যাবে। যাদের মধ্যে রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়াননোট, অ্যাক্সেস, প্রোজেক্ট, পাবলিসার, ভিসিও।
এই বছরের শুরুর দিকে মাইক্রোসফট এক্সেলে ডায়নামিক অ্যারো এবং এক্সলুকআপ ফিচারের ঝলক সামনে এনেছিল। এছাড়াও মাইক্রোসফটের বেশ কিছু অ্যাপে ডার্ক মোড সাপোর্ট ফিচার এবং ওয়ার্ড, এক্সেল এবং আউটলুকের পারফরমেন্স ফিচারের বেশ কিছু নমুনার ঝলকও পাওয়া গিয়েছিল।
রেডমণ্ড নির্ভর কোম্পানি জানিয়েছে যে Office 2021 suits” সেইসমস্ত ইউজারদের জন্য যারা Microsoft 365 বা ওয়েব বেসড ক্লাউড অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন এড়িয়ে যেতে চান।