শাওমি বাজারে লঞ্চ করেছে Mi Notebook Ultra এবং Mi Notebook Pro ল্যাপটপ। নতুন এই দুটি ল্যাপটপে রয়েছে লেটেস্ট ইনটেল চিপসেট এবং একাধিক নতুন ডিসপ্লে টেকনোলজি। এই দুইটি নিউ লঞ্চ ল্যাপটপই মিলবে একাধিক ভ্যারিয়েন্টে। দামও রয়েছে সাধ্যের মধ্যেই। আসুন জেনে নেওয়া যাক নতুন এই ডিভাইসগুলি সম্পর্কে আরও বিস্তারিত ভাবে-
Mi Notebook Ultra ল্যাপটপের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 59,999 টাকা থেকে। যেখানে রয়েছে ইনটেল কোর i5 প্রসেসর এবং 8GB RAM। 16GB RAM ভ্যারিয়েন্টের ল্যাপটপ মিলবে 63,999 টাকায়। ইনটেল কোর i7 প্রসেসর সমেত 16GB RAM ভ্যারিয়েন্টের দাম 76,999 টাকা।
Mi Notebook Pro ল্যাপটপের 8GB RAM এবং ইনটেল কোর i5 প্রসেসর ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা। 16GB RAM ভ্যারিয়েন্টের ল্যাপটপ মিলবে 59,999 টাকায়। এই ল্যাপটপের টপ ভ্যারিয়েন্ট ইনটেল কোর i7 প্রসেসর ও 16GB RAM সমেত মিলবে 72,999 টাকায়।
Mi Notebook Ultra এবং Mi Notebook Pro ল্যাপটপ দুটির সেল শুরু হবে 31 আগস্ট থেকে। পাওয়া যাবে Mi.com, Amazon, Mi Home সহ অন্যান্য আউটলেটে।
HDFC ব্যাঙ্কের ক্রেডিড কার্ড দিয়ে কিনলে অথবা ইএমআই ট্র্যানজ্যাকশন করলে Mi-র তরফে মিলবে বিশেষ ছাড়। ল্যাপটপগুলির i7 ভ্যারিয়েন্টের ওপর মিলবে 4,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং i5 ভ্যারিয়েন্টের ওপর মিলবে 3,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
Mi Notebook Pro ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চির 2.5K রেজোলিউশন ডিসপ্লে। স্ক্রিনে রয়েছে 215ppi পিক্সেল ডেনসিটি। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:10। এই ল্যাপটপে রয়েছে টানা 11ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। ল্যাপটপের ওজন 1.4 কেজি। কনফিগারেশন এক্কেবারে Mi Notebook Ultra ল্যাপটপের মতনই। স্টোরেজ হিসেবে রয়েছে 16GB RAM এবং 512GB পর্যন্ত NVMe SSD।