iQOO ব্র্যান্ড iQOO8 এবং iQOO8 Legend মডেল ভারতে লঞ্চ করতে পারে
এই দুটি স্মার্টফোন আগস্টে চিনে লঞ্চ করেছে
দুটি ডিভাইস আসবে অ্যামোলয়েড ডিসপ্লে এবং ফাস্ট চার্জ সাপোর্ট সমেত
iQOO ব্র্যান্ড ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ব্র্যান্ডের নতুন লাইনআপের মডেল iQOO8 সিরিজ চিনে গত আগস্টে লঞ্চ করেছিল। মনে করা হচ্ছে এই ফোন এইবার ভারতে লঞ্চ করতে চলেছে। iQOO 7 ডিভাইসের পরের জেনারেশনের মডেল হিসেবে লঞ্চ করতে চলেছে iQOO8 সিরিজের স্মার্টফোন।
জানা যাচ্ছে iQOO8 সিরিজে আসতে চলেছে দুটি স্মার্টফোন মডেল । একটি iQOO8 এবং অন্যটি iQOO8 Legend। রিপোর্টে জানা গিয়েছে যে ভারতে iQOO8 ডিভাইসের ভ্যানিলা মডেলও লঞ্চ করতে পারে। মনে করা হচ্ছে আগামী দিনে iQOO ব্র্যান্ডের তরফে এই নতুন সিরিজের লঞ্চের বিষয়ে টিজার পোস্ট করা হবে। এই স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে এই মাসের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহে। স্বাভাবিকভাবেই এই ফোনের স্পেসিফিকেশনগুলির সাথে iQOO8 সিরিজের চাইনিজ ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনের মিল থাকবে।