আজকালের সবচাইতে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে অন্যতম হল আধার কার্ড (Aadhaar Card)। সমস্ত সরকারি- বেসরকারি কাজের ক্ষেত্রে আধার কার্ডের দরকার। এতদিন ধরে আধার কার্ডের কোনও তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বেশ ঝামেলা পোহাতে হতো নাগরিকদের। তবে এখন ইউনিক আইডেনটিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India) বা UIDAI নাগরিকদের আধার কার্ডে থাকা নাম (Name), ঠিকানা( Address), লিঙ্গ (Gender), ভাষা (Language) সমেত একাধিক ডিটেলসকে অনলাইন পোর্টালের মাধ্যমে পরিবর্তন করার সুযোগ নিয়ে হাজির হয়েছে।
এতদিন ধরে এই সমস্ত ডিটেলস চেঞ্জ করার জন্য নাগরিকদের ছুটতে হতো আধার কেন্দ্রে। দাঁড়াতে হতো লম্বা লাইনে। তবে এখন থেকে আর সেই ঝামেলার সম্মুখীন হতে হবে না। মাত্র 50 টাকা পেমেন্ট করলেই ঘরে বসে অনলাইনে বদলানো যাবে আধার কার্ডের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য।
তবে নাম, ঠিকানা, লিঙ্গ সমেত যে কোনো তথ্য বদলের ক্ষেত্রে অবশ্যই কিছু ডকুমেন্টের দরকার। সেই সমস্ত ডকুমেন্ট না থাকলে কোনো ডিটেলস চেঞ্জ করা যাবে না।
অনলাইনে আধার কার্ডের ডিটেলস চেঞ্জ করতে হলে আপনাকে “https://ssup.uidai. gov.in/ ss up/” – লিঙ্কে ক্লিক করতে হবে। এছাড়া আধার সেন্টারে গিয়েও সমস্ত ডিটেলস পরিবর্তনের কাজ করা যাবে।
তবে এই Self Service Portal-এ গিয়ে আধার কার্ডের ডিটেলস চেঞ্জ করার ক্ষেত্রে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ তা হল, আপনার মোবাইল নাম্বার আধার কার্ডে রেজিস্টার করা থাকতে হবে। কেননা ডিটেলস চেঞ্জ করার জন্য ওটিপি আপনার রেজিস্টার করা ফোন নাম্বারেই পাঠাবে UIDAI। তাই সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা বাঞ্ছনীয়।