এই ট্যাবলেটের 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল এখন 25,999 টাকায় বিক্রি হচ্ছে
এটার আসল দাম 26,999 টাকা
Xiaomi -এর তরফে তাদের নতুন Xiaomi Pad 6 ট্যাবলেটটি আগামীকাল অর্থাৎ 13 জুন লঞ্চ করা হবে। এই ট্যাবলেট লঞ্চ করার আগেই তার পূর্বসূরি Xiaomi Pad 5 -এর দাম কমলো। এই মিড রেঞ্জের ট্যাবলেটের 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের আসল দাম ছিল 26,999 টাকা। এখন এক ফোনটি 25,999 টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে দাম কমেছে 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলেরও। এটির দাম 500 টাকা কমেছে। এই ট্যাবলেট এখন 26,499 টাকা দিয়ে কেনা যাচ্ছে।
আর যাঁরা ICICI ব্যাংকের গ্রাহক তাঁরা এই এটির উপর এখন 2,000 টাকা ছাড় পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে Pad 5 23,999 টাকায় কেনা যাবে। ছাত্ররা তাঁদের আইডি কার্ড দেখালে আরও 500 টাকা অতিরিক্ত ছাড় পাবেন।
Pad 6 -এ নতুন ফিচার যুক্ত হলেও Xiaomi Pad 5 -ও কিন্তু কম যায় না কিছুতেই। অল্প দামে এখানেও দারুন ফিচার পাবেন। অনেকেই আবার এটিকে সস্তার iPad বলে থাকেন ফিচারের জন্য। হালকা কাজ, গেমিং, ইত্যাদির জন্য যদি ট্যাবলেট খুঁজে থাকেন এই ডিভাইস আপনাকে নিরাশ করবে না।
1. এই ট্যাবলেটে দারুন ডিসপ্লে আছে। ফলে সিনেমা দেখা, খবর পড়া, এমনকি WhatsApp -এ বন্ধু বা পরিবারের সঙ্গে চ্যাট বা ভিডিও কল করার জন্য এটি একেবারে আদর্শ। এখানে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
10.95 ইঞ্চির একটি WQHD+ LCD ডিসপ্লে আছে 1600X2560 পিক্সেলের রেজোলিউশন সহ। 120 HZ রিফ্রেশ রেট, গোরিলা গ্লাস 3 -এর সুবিধা পাবেন এই ট্যাবলেটে।
2. এখানে কোয়াড স্পিকার সিস্টেম আছে, যেখানে অধিকাংশ বাজেট বা মিড রেঞ্জের ট্যাবলেটে ডুয়াল স্পিকার থাকে। ফলে সাউন্ড আউটপুট এখানে ভালো পাওয়া যাবে। Dolby Atmos সাপোর্ট আছে স্পিকারে।
3. এই ট্যাবলেটে Snapdragon 860 প্রসেসর আছে। খুব শক্তিশালী না হলেও ভালো ভাবে কাজ করা যায় এই ট্যাবলেট দিয়ে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.