Xiaomi কোম্পানি তাদের জনপ্রিয় Mi Fan Festival 2022 এর সম্পর্কে নতুন ঘোষণা করেছে। ভারতে হতে চলা এই ইলেকট্রনিক ব্র্যান্ডের Fan Festival-এ স্মার্টফোন, টিভি এবং অন্যান্য ক্যাটেগরির প্রোডাক্টে কোন কোন ডিল ও ডিসকাউন্ট পাওয়া যাবে সেই সম্পর্কে জানিয়েছে। আপনিও যদি Mi Fan Festival এর সেল নিয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে জেনে নিন 2022 সালের Mi Fan Festival সেলের তারিখ ও আকর্ষণীয় ডিল ও ডিসকাউন্টগুলির সম্পর্কে।
Xiaomi India, তাদের 8 বছরের অ্যানিভার্সারি পালন করতে চলেছে Mi Fan Festival 2022 এর মাধ্যমে। Xiaomi এর Mi Fan Festival শুরু হবে 6 এপ্রিল, 2022 থেকে এবং সেলটি শেষ হবে 12 এপ্রিল, 2022।
Xiaomi এর Mi Fan Festival সেলে কোন কোন প্রোডাক্টে ঠিক কতোটা ডিসকাউন্ট বা অফার দেওয়া হবে তা এখনো অফিসিয়ালি ঠিকঠাক জানানো হয়নি। তবে বেশ কিছু অসাধারণ ডিল ও অফার সম্পর্কে ইতিমধ্যে জানা গেছে। যার মধ্যে অন্যতম আকর্ষণ হল, রোজ সকাল 10টায় Jackpot ডিল।
https://twitter.com/XiaomiIndia/status/1509078672040693761?ref_src=twsrc%5Etfw
এছাড়াও, Xiaomi নিশ্চিত করে জানিয়েছে যে, X99 স্টোর এই সেলের সময় রোজ দুপুর 4টের সময় লাইভ যাবে, যেখানে লিস্টে থাকা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে মাত্র 99 টাকায়। এর সাথে প্রতিদিন থাকবে Surprise স্টোর।
গতবারের Mi Fan Festival এর ডিল এবং অফারগুলির কথা মাথায় রেখে আমরা আশা করতে পারি যে, গ্রাহকরা Mi এবং Redmi ব্র্যান্ডের টেলিভিশন, স্মার্টফোন এবং ল্যাপটপের উপর দারুন ডিসকাউন্ট পেতে চলেছেন। এর পাশাপাশি, এই সেলে গ্রাহকরা TWS ইয়ারবাড, ওয়্যারেবল এবং আরও অনেক ইলেকট্রনিক ডিভাইসের উপরেও লোভনীয় ডিসকাউন্ট পেতে পারেন।
রিপোর্ট অনুযায়ী, Xiaomi এর Mi Fan Festival 2022 সেলে, Xiaomi ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফারও দিতে চলেছে।