Elon Musk X Down Thousands Of Users Are Unable To Login Globally
X Down: ইলন মাস্কের X ভারতসহ বিশ্বজুড়ে কাজ করা বন্ধ করে দিয়েছে। অনলাইন আউটেড মনিটার, Downdetector সাইটে আমেরিকায় 4,600 জনের বেশি ইউজাররা রিপোর্ট করেছে। এদিকে, ভারতে 2500 জনের বেশি ইউজারর অভিযোগ করেছে এ বিষয়। Downdetector-এর তথ্য অনুযায়ী, প্রায় 52 শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। 30 শতাংশ ব্যবহারকারী অ্যাপ-সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন এবং বাকি 18 শতাংশ ব্যবহারকারী Feed নিয়ে সমস্যার অভিযোগ করেছেন।
ডাউনডিটেক্টার এর তথ্য অনুযায়ী, রাত 8:17 থেকেই ইউজাররা প্ল্যাটফর্ম এক্সেস করতে সমস্যার কথা জানাতে শুরু করেন। রাত 8:30-এর মধ্যে ভারতে 4500-এরও বেশি ইউজাররা তাঁদের অভিযোগ রিপোর্ট করেছে। শুধু ভারতেই নয়, যুক্তরাষ্ট্রেও গত 30 মিনিটের মধ্যে 14,000 জনেরও বেশি ব্যবহারকারী পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর জানিয়েছেন।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Xiaomi 17 Ultra এবং Xiaomi 17 স্মার্টফোনের বিক্রি শুরু, প্রথম সেলেই দুর্দান্ত অফার
ফিড রিফ্রেশ হচ্ছে না: ইউজাররা নোটিফিকেশন পাচ্ছেন ঠিকই, কিন্তু নিজেদের টাইমলাইন আপডেট করার চেষ্টা করলে তারা “Something went wrong, try again” মেসেজ দেখতে পারচ্ছেন।
মোবাইল অ্যাপে ত্রুটি: মোবাইল ইউজাররা একটি এরার মেসেজ দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে – “Cannot retrieve posts at this time” (এই মুহূর্তে পোস্টগুলো লোড করা সম্ভব হচ্ছে না)।
লিঙ্ক খুলছে না: ইউজাররা এই প্ল্যাটফর্মে শেয়ার করা বিভিন্ন লিঙ্ক এবং ফিড অ্যাক্সেস করতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই সমস্যার প্রসঙ্গে কোম্পানি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। আপাতত, ইউজারদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না কোম্পানি এই সমস্যাটি শনাক্ত করে এবং তার সমাধান করে।