WhatsApp-এ আসতে চলেছে দুর্দান্ত ফিচার, ভিডিও শেয়ারের আগে করা যাবে মিউট

Updated on 11-Feb-2021
HIGHLIGHTS

নতুন আপডেটের পরে ইউজাররা কোনও ইউজারকে ভিডিও পাঠানোর আগে যে মিউট করে দিতে পারবেন

WhatsApp এর Android Beta Version 2.21.3.13 এ এই ফিচার দেখা যেতে পারে

WhatsApp ভিডিও মিউট ফিচারে গত বছর থেকে কাজ করছে। এর টেস্টিং গত বছর নভেম্বরে আইফোনের বিটা সংস্করণে করা হয়েছিল

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp এখন একটি নতুন ফিচারের টেস্টিং করছে যার সাহায্যে আপনি কারওকে কোনও ভিডিও সেন্ড করার আগে ভিডিও মিউট করতে পারবেন। WhatsApp এর নতুন ফিচার বিটা ইউজারদের জন্য রোলআউট করা হয়েছে। এর পাশাপাশি খুব শীঘ্রই এই ফিচারটি সাধারন মানুষের কাছেও পাওয়া যাবে। WhatsApp এর Android Beta Version 2.21.3.13 এ এই ফিচার দেখা যেতে পারে।

নতুন আপডেটের পরে ইউজাররা কোনও ইউজারকে ভিডিও পাঠানোর আগে যে মিউট করে দিতে পারবেন। এছাড়া ভিডিও এডিট করার বিকল্পও পাবেন। যেমন এখন আপনি কোনও ভিডিওতে টেক্সট বা ইমোজি যুক্ত করতে পারেন। এই তথ্যটি বিটা সংস্করণের স্ক্রিনশট থেকে পাওয়া।

গত বছর থেকেই চলছে টেস্টিং

WhatsApp ভিডিও মিউট ফিচারে গত বছর থেকে কাজ করছে। এর টেস্টিং গত বছর নভেম্বরে আইফোনের বিটা সংস্করণে করা হয়েছিল। এর পরে এটা এখন অ্যান্ড্রয়েডে টেস্টিং করা হচ্ছে। নতুন আপডেট আসার পরে আপনি ভিডিওটি হোয়াটসঅ্যাপে সেন্ড করার আগে আপনি এডিট করতে পারবেন এবং এর সাউন্ড ডিলিট করতে পারেন। সহজ কথায় বলতে গেলে, কারও কাছে পাঠানোর আগে আপনি কোনও ভিডিও মিউট করতে সক্ষম হবেন। এই ফিচারটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও ব্যবহার করা যেতে পারে।

https://twitter.com/WABetaInfo/status/1358383369684463617?ref_src=twsrc%5Etfw

WABetaInfo এই সম্পর্কিত তথ্য জানিয়েছে, যেখানে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, যার মধ্য়ে স্পিকারের আইকন দেখা যাচ্ছে। ভিডিও পাঠানোর সময় স্পিকার আইকনে ক্লিক করে ভিডিও মিউট করে সেন্ড হবে, তবে এই ফিচার কেবলমাত্র বিটা সংস্করণে রয়েছে। বলে দি যে এই ফিচার ইতিমধ্যে টেলিগ্রামে (Telegram) রয়েছে।

Connect On :