মোবাইল নাম্বার পোর্টেবিলিটির জন্য TRAI এবার নতুন নিয়ম এনেছে, এবার আগের থেকে অনেক কম সময়ে নিজের ফোন নাম্বার পোর্ট করতে পারবেন। TRAI বলেছে যে মোবাইল নাম্বার পোর্ট করার জন্য এর আগে 15 দিনের সময় লাগত আর এবার মাত্র 5 দিনের সময় লাগবে। আর আপনাদের জানিয়ে রাখি যে এই নতুন নিয়ম 16 ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে।
মোবাইল নাম্বার পোর্টেবিলিটিতে যে কোন গ্রাহক তাদের নাম্বার একটি অপারেটার থেকে অন্য অপারেটারের কাছে পোর্ট বা চেঞ্জ করতে পারবে। আর এই সিস্টেমকেই পোর্ট করা বলে।
ট্রাই সব থেকে বড় পরিবর্তন হিসাবে এবার থেকে নাম্বার পোর্ট করতে অনেক কম সময় লাগবে। আর এই জন্য এবার নাম্বার পোর্ট করার বিষয়টি আরও সহজ হয়ে যাবে। এখনও পর্যন্ত প্রসেসে প্রায় 15 দিনের সময় লাগত আর এবার থেকে এই সময়ে মাত্র 5 দিনের মতন হবে।
আর এর সঙ্গে ট্রাই য়ের নতুন নিয়ম অনুসারে একটি সার্কেলবা LSA র অন্য কোন নেটওয়ার্কে আপনারা নাম্বার পোর্ট করতে 3 দিনের সময় লাগবে। আর অন্য LSA তে আপবনারা যদি মোবাইল নাম্বার পোর্ট করতে চান তবে এই সময় 5 দিনের মতন লাগবে।
আর এর সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখি যে ট্রাই নতুন নিয়ম অনুসারে একটি সার্কেল বা LSA র অন্য কোন নেটওয়ার্কে পোর্ট করতে সময় লাগবে মাত্র 3 দিনের। আর অন্য LSA তে যদি আপনাদের মোবাইল নাম্বার পোর্ট করেন তবে আপনাদের তা 5 দিনের সময় লাগবে। আর এর সঙ্গে জম্মু আর কাশ্মির আর আসাম আর উত্তর পূর্বতে নাম্বার পোর্ট করতে এখনও 15 দিনের সময় লাগবে।
একটি পোর্টিং রিকুয়েস্টে আপনাদের 6.46 টাকা দিতে হবে। আর এর সঙ্গে ট্রাই অনুসারে আপনার নাম্বারে সমস্ত পরিষেবা রাতে ঘন্টা চারেকের জন্য বন্ধ হয়ে যাবে আর এই পোর্টিং ডেটে হবে।