স্মার্টফোন বর্তমান জীবনে একটি খুবই দরকারী জিনিষ। ফোন ছাড়া কিছুই করা মুসকিল। দরকারী কাজের সময় যদি ফোন কাজ না করে তখন এক সময় বিরক্ত হতে হয়ে। বর্তমান জীবনে স্মার্টফোন ছাড়া আমরা সবাই অচল। একদিনও স্মার্টফোন ছাড়া কাটানো মুশকিল। মোবাইল ফোনে যাবতীয় দরকারি জিনিস থাকে এবং ফোনে থাকা বেশি জিনিসই এক সময় ফোন কে হ্য়াং করে দেয়।
আপনাদের মধ্য়ে অনেককেই মোবাইল হ্যাং হওয়ার সমস্য়া নিয়ে ভুগছেন হবে! কিন্তু ফোন হ্য়াং করার সমস্য়া হচ্ছে কেন সেটা জানতে হবে, আর এই সমস্য়া থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায়। আমরা এই বিষয় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানাবো এই খবরে।
আসুন জেনে নেওয়া যাক ফোন হ্যাং হওয়ার আসল কারণ কি…
আমাদের ফোনে এমন কিছু অ্য়াপ থাকে যা ব্য়বহার খুবই কম হয়ে এবং যাবতীয় অদরকারী অ্য়াপ মোবাইলে ভরে রাখেন। স্মার্টফোন হ্যাং হওয়ার বড় কারন হল এই অ্য়াপগুলি। এই অ্য়াপগুলি ফোনের স্পেস খায় এবং আপনার অজান্তেই এই অ্য়াপ নিজে নিজে আপডেট হতে থাকে। যার ফলে ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় এবং ফোন হ্য়াং হওয়ার সমস্য়া শুরু হয়ে।
ফোন হ্য়াং হওয়ার সমস্য়ার আরেক কারন হল ফোন আপডেট না থাকা। স্মার্টফোন সব সময় আপডেটেড অপরেটিং সিস্টম (OS) ব্য়বহার করা উচিত। ফোনের সেটিং অপশনে গিয়ে দেখে নেওয়া যায় ফোনে নতুন কোনো আপডেট আছে কিনা। ফোন আপডেট থাকলে হ্য়াং হওয়ার সমস্য়াটা থাকে না।
আপনার ফোনে কোনো এক সময়ে স্টোরেজ ফুল লেখাটা দেখা দিতে লাগে। অ্য়ান্ড্রয়েড ফোন হক বা যেকোনো ফোনের এই সমস্য়ার সম্মুখিন হই আমরা। তাই ফোনের স্টোরেজ সময়-সময় খালি করতে থাকা উচিত। ফোনের অব্যবহৃত জিনিস মাঝে মাঝে ডিলিট করতে থাকা উচিত। এতে ফোনের হ্য়াং হওয়ার সমস্য়া অনেকটা দুর হয়ে।