Reliance Jio তাদের গ্রাহকদের একের পর এক চমক দিচ্ছে। সংস্থা তার 4G ফিচার ফোন গ্রাহকদের জন্য একটি নতুন Jio ফোন 2021 অফারের ঘোষনা করেছে। মুকেশ আম্বানির সংস্থা জিও New JioPhone 2021 Offer নিয়ে হাজির হয়েছে। JioPhone 2021 অফারের আওতায় নতুন এবং বর্তমান জিওফোন গ্রাহকদের আনলিমিটেড সার্ভিস অফার করা হবে। Jio 1,999 টাকায়, 1,499 টাকায় এবং 749 টাকার তিনটি অফার নিয়ে এসছে। আসুন জেনে নেওয়া যাক JioPhone 2021 অফার সম্পর্ক সমস্ত কিছু…
মাত্র 1999 টাকা দিলেই গ্রাহকেরা একটি JioPhone পেয়ে যাবেন। তার সঙ্গেই আবার 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য আনলিমিটেড সার্ভিসও পেয়ে যাবেন তারা। সেই অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা (প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা)। কোম্পানি দাবি করছে, এই প্ল্যান একবার রিচার্জ করালেই 2 বছর অবধি আর রিচার্জ করতে হবে না গ্রাহকদের।
জিও 1,499 টাকায় এক বছরের জন্য নতুন জিওফোন গ্রাহকদের আনলিমিটেড সার্ভিস অফার করা হয়। জিও গ্রাহক 1,499 টাকায় এক বছরের জন্য আনলিমিটেড কল এবং প্রতি মাসে 2 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এক বছরের জন্য রিচার্জ থেকে মুক্তি। এর পাশাপাশি সংস্থা 1,499 টাকার প্ল্যান নিলে Jio Phone এ ফ্রি অফার করা হচ্ছে।
এর পাশাপাশি পুরনো Jio Phone গ্রাহকদের জন্য আরও একটি প্ল্যান নিয়ে এসেছে Reliance Jio সংস্থা। সেই অফার নেওয়ার জন্য গ্রাহকদের 749 টাকা খরচ করতে হবে। এতে JioPhone গ্রাহকরা 1 বছরের জন্য সমস্ত সুবিধা আনলিমিটেড পাবেন। জিও ফোন গ্রাহক 749 টাকায় 1 বছরের আনলিমিটেড কলিং এবং প্রতি মাসে 2 জিবি ডেটার সুবিধা নিতে পারবেন।