Realme সংস্থা কিছুদিন আগেই লঞ্চ করেছে 11th জেন ইনটেল প্রসেসর সমেত রিয়েলমি বুক স্লিম ল্যাপটপ
আজই Realme ভারতীয় মার্কেটে আনতে চলেছে Realme Pad। আজ কোম্পানির ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হতে চলেছে Realme 8i ও Realme 8s স্মার্টফোন। কিছুক্ষণের মধ্যে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ব্র্যান্ডের প্রথম ট্যাবলেট ডিভাইস। আজই দুপুর 12:30 টায় অনলাইন ইভেন্টে লঞ্চ হতে চলেছে এই বিশেষ মডেল। Realme সংস্থা কিছুদিন আগেই লঞ্চ করেছে 11th জেন ইনটেল প্রসেসর সমেত রিয়েলমি বুক স্লিম ল্যাপটপ। যতদূর জানা যাচ্ছে যে নতুন রিয়েলমি ট্যাবে থাকবে ইউনিবডি কন্সট্রাক্ট ও চার্জের জন্য ইউএসবি পোর্টের সুবিধা।
ফ্লিপকার্টসহ অন্যান্য ওয়েবসাইটে এই প্রডাক্টের লিস্টিং হয়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ট্যাবলেট সম্পর্কে আরও বিশদে-
রিয়েলমি ব্র্যান্ডের ট্যাবলেটে থাকবে 10.4 ইঞ্চির স্ক্রিনের সঙ্গে WUXGA ইমারসিভ ডিসপ্লে। ট্যাবলেটের স্ক্রিন টু বডি রেশিও হবে 82.5% । স্ক্রিন রেজোলিউশন হবে 2000X1200 পিক্সেল।
Realme Pad ডিভাইসে থাকবে 6.9mm থিকনেস। এই ট্যাবলেটের সামনের অংশে থাকবে একটি ক্যামেরা ও পিছনের অংশে থাকবে আরও একটি ক্যামেরা।
আগের এই বিষয়ে যা তথ্য পাওয়া গেছে তাতে এই ট্যাবলেটে থাকতে পারে 8MP ফ্রন্ট শুটার ক্যামেরা ও 8MP রিয়ার মাউন্টেড ক্যামেরা।
রিয়ার ক্যামেরা সাপোর্ট করতে পারে অটোফোকাস। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় থাকবে ফিক্সড ফোকাস ফিচার।
এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটে থাকতে পারে একাধিক সেন্সর- যেমন প্রক্সিমিটি সেন্সর, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর।
রিপোর্ট অনুসারে এই Realme Pad ট্যাবলেটে থাকবে মিডিয়াটেক হেলিও G80 SoC চিপসেট। সঙ্গে থাকবে 7,100 mAh ব্যাটারি ও 18 W ফাস্ট চার্জের সুবিধা।
Realme Pad সম্ভাব্য দাম-
Realme Pad ডিভাইস পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে- Wifi ও LTE। সূত্র অনুসারে LTE মডেলের দাম হতে পারে 19,999 টাকা। পাওয়া যেতে পারে 6GB RAM ও 64GB স্টোরেজ মডেলে। অন্যদিকে Wifi মডেলের দাম হতে পারে 17,000 টাকা বা 18,000 টাকার কাছাকাছি।