একসাথে দুটি OTT প্ল্যাটফর্মে রিলিজ করছে রণবীর সিং এর ’83’, জানুন কোথায় দেখতে পাবেন

HIGHLIGHTS

83 সিনেমাটির প্রথম এনাউন্সমেন্ট হয় 2017 সালে।

1983 বিশ্বকাপের ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কপিল দেব এর ভূমিকায় অসাধারণ অভিনয় করেন রনবির সিং।

83 এর অরিজিনাল ভার্সান প্রথম Disney + Hotstar কিনে নেয়।

একসাথে দুটি OTT প্ল্যাটফর্মে রিলিজ করছে রণবীর সিং এর ’83’, জানুন কোথায় দেখতে পাবেন

 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

1983 সালের ক্রিকেট বিশ্বকাপ, ভারতীয় ইতিহাসের অন্যতম আইকনিক মোমেন্ট। ভারতের প্রথম অবিশ্বাস্য বিশ্বজয়কেই ফ্রেম বন্দি করে বড় পর্দায় লঞ্চ করেছিল রনবির সিং-দীপিকা পাডুকোন। কবির সিং পরিচালিত সিনেমাটির নাম দেওয়া হয়েছিল '83'। 1983 বিশ্বকাপের ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কপিল দেব এর ভূমিকায় অসাধারণ অভিনয় করেন রনবির সিং। তার স্ত্রী এর ভুমিকায় ছিলেন দীপিকা।

এছাড়াও অভিনয় করেছেন রাজ ভাসিন, সাকিব সলিম, অ্যামি ভির্ক, শাহিল খট্টর, চিরাগ পটেল, যতীন সর্নার মতো অভিনেতারা৷ কিন্তু একই সময় সাউথের সিনেমা Pushpa The Rise এবং হলিউড সিনেমা SpiderMan No Way Home রিলিজ করায় বক্স অফিসে ফ্লপ হয় সিনেমাটি। যা ক্রিকেট প্রধান দেশের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। তবে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য আরও একবার 83 সিনেমার প্রডাকশন টিম সুখবর নিয়ে এসেছে। সিনেমাটি এবার 2 টি OTT প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, সিনেমাটির হিন্দি ভার্সান আসবে Netflix-এ এবং তামিল, তেলেগু ও মালায়ালাম ভার্সানে রিলিজ করবে Hotstar-এ।

83 সিনেমাটির প্রথম এনাউন্সমেন্ট হয় 2017 সালে। তখন এর স্যাটেলাইট রাইটস ছিল স্টার গোল্ডের কাছে। কিন্তু কোভিডের আগমনের পর থেকে মানুষ OTT প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ দেখিয়েছে বেশি। ফলে সব সিনেমা সিরিজই OTT প্ল্যাটফর্মে তাদের রাইটস একসময়ের পর সেল করে। 83 এর অরিজিনাল ভার্সান প্রথম Disney + Hotstar কিনে নেয়। এরপর Netflix এর হিন্দি ভার্সানটির রাইটস নেয়। ফেব্রুয়ারির 18 তারিখে স্ট্রিমিং শুরু হওয়ার কথা শোনা গেছে। Thalaivi এর পর 83 একমাত্র হিন্দি সিনেমা যেটি দুটি প্ল্যাটফর্মে রিলিজ করবে।

বর্তমানে সব সিনেমা যেখানে OTT তে রিলিজ করার জন্য বেছে নিচ্ছে, সেখানে 83 প্রথম থেকেই বলে এসেছে তারা সিনেমা হলেই রিলিজ করবে। এই কারণেই অনেক আগে রিলিজ হওয়ার কথা শোনা গেলেও রিলিজ ডেট পিছিয়ে-পিছিয়ে অবশেষে গত বছরের শেষের দিকে আসে রনবির সিং এর সিনেমাটি। 80 এর দশকের ইমোশন-ট্র্যাশডিশন-কালচার সব কিছু সিনেমাটিতে সুন্দর ভাবে ফুটে ওঠে। এবং ক্রিকেট প্রিয় দেশ ভারতের জন্য এই সিনেমাটি must-watch! তাই বড় পর্দায় সেভাবে হিট না হলেও 83 এর প্রোডাকশন চেষ্টা করছে যাতে OTT এর মাধ্যমে দেশের সমস্ত জনগন সিনেমাটি দেখে এবং উপভোগ করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo