Paytm FASTag Banned
RBI এর তরফে বুধবার অর্থাৎ গতকাল অনলাইন পেমেন্ট সার্ভিস Paytm এর বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিয়েছে। চলতি মাসের 29 ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে Paytm Payments Bank (PPBL) পরিষেবা। অনলাইন পেমেন্ট পরিষেবা অ্যাপের বিরুদ্ধে বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। নতুন নির্দেশ অনুযায়ী, কোম্পানি কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা Paytm FASTag কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না।
বলে দি যে সিস্টেম অডিটের পরে আরবিআই এই পদক্ষেপ নেয়৷ আরবিআই এর পদক্ষেপটি প্রাথমিকভাবে Paytm-এর ব্যাঙ্কিং পরিষেবার উপর নেওয়া হয়েছে। তবে গ্রাহকরা পেটিএমে থাকা টাকা শেষ না হওয়া পর্যন্ত ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে পারবেন এবং যতক্ষণ না তাদের অ্যাকাউন্ট একটি অন্য ব্যাঙ্কের সাথে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন: Vodafone idea 5G Launch: আর কয়েক মাসের অপেক্ষা! ভোডাফোন ভারতে শীঘ্রই লঞ্চ করবে 5G পরিষেবা
এবার কথা হচ্ছে যে যদি আপনি Paytm FASTag ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে কী করা উচিত। আসুন সেই বিষয় জেনে নেওয়া যাক।
RBI-এর নির্দেশের পরে, Paytm FASTag গ্রাহকরা 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তাদের ফাস্ট্যাগের ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। তবে যে গ্রাহকদের অ্যাকাউন্টে 1 মার্চের পরে টাকা থাকবে, তারা সেটি আর ব্যবহার করতে পারবেন না।
সরকারি নিয়ম অনুসারে, সমস্ত চার চাকার গাড়ির উইন্ডশিল্ডে একটি FASTag থাকা বাধ্যতামূলক। FASTag হল ভারতে একটি ইলেকট্রনিক টোল স্টোর ব্যবস্থা, যা NHAI এর তরফে চালু করা হয়েছে। এটি প্রিপেইড ওয়ালেট ব্যবহার করে টোল বুথে টাকা পেমেন্ট করতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তি ব্যবহার করে। সহজ ভাষায় টোল প্লাজায় ডিজিটাল ওয়ালেট থেকে আপনার টাকা পেমেন্ট হয়ে যায়।
আরও পড়ুন: Cheapest Prepaid Plan: মাত্র 99 টাকায় আনলিমিটেড কলিং সুবিধা সহ পাবেন এই সুবিধা