Aadhaar card-Pan card linking: Pan Card এর সাথে Aadhaar Card লিঙ্ক করার শেষ তারিখ আজ অর্থাৎ 30 জুন 2022। আপনি যদি লিঙ্ক না করে থাকেন তবে আজই এই গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলুন। বলে দি যে আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে 1000 টাকা জরিমানা হিসাবে দিতে হবে।
এর আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল 31 মার্চ, 2022। এর পরে সিবিডিটি 500 টাকা জরিমানা হিসাবে দিয়ে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার অনুমতি দেয়। এই সময়সীমাও 30 জুন 2022-এ শেষ হবে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে লেট পেনাল্টি হিসাবে দ্বিগুণ টাকা খরচ করতে হবে।
1- প্রথমে আপনাকে আয়কর দফতরের e-filing পোর্টাল অর্থাৎ www.incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
2- পেজের বাঁ দিকে Quick Links বলে অপশন পাবেন। তার মধ্যেই Link Aadhaar বলে অপশন রয়েছে।
3- এবার Link Aadhaar সেকশনে ক্লিক করুন।
4- এখানে আপনাকে PAN নম্বর, Aadhaar নম্বর এবং নিজের নাম টাইপ করতে হবে।
5- এর ঠিক নীচেই CAPTCHA লেখা আসবে, সেটা নির্দিষ্ট স্থানে ভরতে হবে।
6- এবার Link Aadhaar অপশনে ক্লিক করুন এবং তার পরই আপনার PAN Aadhaar Linking এর কাজ সম্পন্ন হয়ে যাবে।
https://twitter.com/TaxationUpdates/status/1531827847995719680?ref_src=twsrc%5Etfw
আপনি যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফাইলিং ওয়েবসাইট থেকে PAN Card এবং Aadhaar Card লিঙ্ক করতে না পারেন, তাহলে তা করার জন্য রয়েছে উপায়। এতে দুটি নম্বর রয়েছে, আপনি যে কোনও একটিতে SMS পাঠাতে পারেন।
SMS-এ আপনাকে পাঠাতে হবে UIDPAN। অর্থাৎ SMS-এ এই 6 শব্দের আপনাকে আধার এবং প্যান নম্বর লিখে পাঠালেই Aadhaar Card-এর সঙ্গে PAN Card লিঙ্কড হয়ে যাবে।
UIDPAN (12 ডিজিটের Aadhaar নম্বর) (10 ডিজিট PAN) টাইপ করে পাঠিয়ে দিতে হবে 567678 বা 56161 নম্বরে।
এই পদ্ধতিতেই আপনি খুব সহজে আপনার PAN-Aadhar লিঙ্ক স্ট্যাটাস জেনে যাবেন।