IRCTC র মাধ্যমে এখন ট্রেনের টিকিট কাটা সহ ট্রেন রিলেটেড অনেক কাজই অনেক সহজ হয়ে গেছে। শুধু মাত্র ওয়েবসাইট থেকেই না অ্যাপ থেকেও এখন টিকিট বুকিং বা ক্যান্সেলের কাজ করা যায়। আর এর মধ্যে হোয়াটসঅ্যাপ থেকে ট্রেনের স্ট্যাটাস ফিচার্সও দেওয়া শুরু করেছে IRCTC।
আর এসবের মধ্যে আরও একটি নতুন ফিচার নিয়ে এল ভারতীয় রেলের এই অনলাইন পোর্টাল। এবার আপনারা কাউন্টারে কাটা টিকিটও IRCTC র সাইটের মাধ্যমে ক্যান্সেল করতে পারবেন।
আগে রেলের কাউন্টার থেকে কাটা টিকিট অনলাইনে ক্যান্সেল করা যেতনা কাউন্টারে কাটা টিকিট তখন কাউন্টার থেকেই ক্যান্সেল করতে হত। আর এসব করতে হয়রান হতে হত সবাইকে। কিন্তু এবার নতুন এই ফিচারের মধ্যমে আপনারা সহজেই কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট অনলাইনে ক্যান্সেল করতে পারবেন।
আসুন তবে দেখা যাক কী করে এটা করা সম্ভব।
আর এসবের সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখি যে IRCTC জানিয়েছে যে আপনাদের যাওয়ার 4 ঘন্টা আগে পর্যন্ত কাউন্টারে কাটা টিকিট অনলাইনে ক্যান্সেল করা জবাএ। আর যাত্রা শুরুর 30 মিনিট আগে পর্যন্ত RAC বা ওয়েট লিস্টের টিকিট ক্যান্সেল করা যাবে।