আধার কার্ড বিষয়ে একটি খবর সামনে এসেছে। আপনার কাছে যদি প্লাস্টিক আধার কার্ড থাকে আর আপনি তা ব্যাবহার করেন তবে এবার আর তা বৈধ হবে না। UIDAI টুইটারে এই বিষয়ে জানিয়েছে যে প্লাস্টিক আধার বা আধার স্মার্ট কার্ড/PVC কার্ড এবার আর বৈধ হবে না এগুলি আর ব্যাবহার করা যাবে না।
গত বছর ফেব্রুয়ারিতে UIDAI প্লাস্টিক আহদার কার্ড বিষয়ে জানিয়েছিল যে এর মধ্যে এই কার্ডে ক্ষতি হচ্ছে। UIDAI বলেছে যে এই কার্ড আধার ডিটেল প্রাইভেসিতে সমস্যা সৃষ্টি করতে পারে আর এগুলি তাই ব্যাবহার করা যাবে না।
https://twitter.com/UIDAI/status/1122034650132516865?ref_src=twsrc%5Etfw
UIDAI অনুসারে প্লাস্টিক আধার কার্ড অনেক সময়ে কাজ করে না আর এই জন্য প্লাস্টিক আধার কার্ড আনঅথরাইজড হিসাবে QR কোড ডিস্ফাঙ্গাশানল হয়।
একটি জায়গায় বলা হয়েছে যে প্লাস্টিক বা PVC শিটের আধার প্রিন্টিংয়ের জন্য সবাইকে 50 থেকে 300 টাকা দিতে হয়। UIDAI বলেছে যে এই এক্সট্রা টাকা দেওয়ার হাত থেকে বাঁচুন।
UIDAI তাদের রিসেন্ট টুইটারে বলেছে যে অরিজিনাল আধার ছাড়া সাধারন পেপারে ডাউনলোড করা আধার আর M আধার সম্পূর্ণ ভাবে ভ্যালিড। আর আপনারা যদি আধার কার্ড হারিয়ে ফেলেন তবে https://eaadhaar.uidai.gov.in য়ে গিয়ে এটি ডাউনলোড করতে পারবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।