নোকিয়া কোম্পানির শেষ ট্যাবলেট টি লঞ্চ হয়েছে বহু বছর আগে। নোকিয়া N1 কেই বা মনে রেখেছে কয়জন আজ? সম্প্রতি এইচ এম ডি গ্লোবাল ট্যাবলেটের মার্কেটে পুনরায় অনুপ্রবেশের পরিকল্পনা করছে। জানা গিয়েছে যে এই সংস্থার নতুন Nokia T20 ট্যাবলেটটি বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই ।
British retailer MoreComputers এর লিস্ট অনুযায়ী বাজারে এই ট্যাবলেটের দুটি version আসতে পারে। যার মধ্যে একটি হল Wifi Only Version। অন্যটি হল 4g কানেকটিভিটি সমৃদ্ধ। এই দুই ট্যাবলেটের ভার্সন ই মার্কেটে পাওয়া যাবে নীল রঙে।
এই নতুন T20 ট্যাবলেটটিতে থাকবে-
১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে।
৪ জিবি র্যাম।
৬৪ জিবি স্টোরেজ।
নতুন এই T20 ট্যাবলেট মডেলটির চিপ-সেটটি কেমন হবে তা নিয়ে এখনও অবধি স্পষ্ট ধারণা পাওয়া যায়নি । যদিও মেমরি কনফিগারেশন ও প্রাইসিং এর ওপর নির্ভর করে এর নতুন চিপ সেট টি যে মারাত্মক কিছু হবে, এমন আশা করা যায় না।
নতুন এই T20 ট্যাবলেটের ওয়াইফাই ভার্সনটির দাম পারে মোটামুটি ২৬০ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,২২৮ টাকা। 4g ভার্সনটির দাম মোটামুটি ২৮০ ডলার। যা ভারতীয় মুদ্রায় মোটামুটি ২০,৯৫৩ টাকা।
অন্য আরেকজন বিক্রেতার কাছে এই T20 সিরিজের দুইটি মডেলের দাম পাওয়া গেছে ২২৫ ইউরো এবং ২৪৫ ইউরো।
নতুন এই ট্যাবলেটটির ঘোষণা কখন করা হয়েছে সে সম্পর্কে না জানা গেলেও HMD এর পাইপলাইনে আরও কিছু নতুন ডিভাইস রয়েছে। যাদের মধ্যে অন্যতম হল NokiaG50। খানিকটা একইরকম এই ডিভাইসের লঞ্চের পরিকল্পনা করা হয়েছে ১১ ই নভেম্বর।