আপকামিং নোকিয়া T20 ট্যাবলেটটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ টিজ করা হচ্ছে
Nokia T20 ট্যাবলেটের দাম প্রায় 18,500 টাকা হতে পারে
Nokia T20 ট্যাব 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে
HMD Global এই মাসের শুরুতে Nokia-র প্রথম ট্যাবলেট Nokia T20 লঞ্চ করেছে। এখন এই Nokia ট্যাবলেট ভারতে আসতে প্রস্তুত। এই আপকামিং ট্যাবলেটটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ টিজ করা হচ্ছে। সংস্থা এখনও এই ট্যাবলেটের আসল লঞ্চ তারিখ সম্পর্কে তথ্য দেয়নি। আপাতত, এটি ফ্লিপকার্টে 'coming soon' ব্যানার সহ লিস্ট করা হয়েছে। কোম্পানি এই ট্যাবটি ভারতে Wi-Fi এবং LTE ভ্যারিয়্যান্টে আনবে। এই ট্যাবলেটের দাম প্রায় 18,500 টাকা হতে পারে।
Nokia T20 ট্যাবের ফিচার এবং স্পেসিফিকেশন
Nokia T20 ট্যাবে 1200×2000 পিক্সেল রেজোলিউশন সহ একটি 10.4-ইঞ্চি 2K IPS LCD প্যানেল রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 5:3 এবং এটি 400 nit এর ব্রাইটনেস সহ আসে। অ্যালুমিনিয়াম বডি সহ এই ট্যাব সিঙ্গেল কালার আপশন আসে – ডিপ অশন। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য কোম্পানি এতে একটি এমপ্লিফায়ার এর সাথে স্টেরিও স্পিকার দিচ্ছে।
Nokia-র এই ট্যাব 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সর আসে। প্রসেসর হিসেবে কোম্পানি এতে UNISOC T610 চিপসেট অফার করছে। ফটোগ্রাফির জন্য ট্যাবের পিছনে LED ফ্ল্যাশ সহ একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া আপনি সেলফির জন্য এই ট্যাবে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন।
অ্যান্ড্রয়েড 11 এ কাজ করা এই ট্যাবে 8200mAh ব্যাটারি সাপোর্ট করে, যা 15W ফাস্ট চার্জিং সপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, এটি ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো অপশন অফার করতে চলেছে।