5 অক্টোবর থেকে আসতে চলেছে Windows 11-এর আপডেট, জেনে নিন ফিচার

Updated on 02-Sep-2021
HIGHLIGHTS

5 অক্টোবর থেকেই Windows 11-এর আপডেট পাঠানো শুরু হবে মাইক্রোসফটের তরফে

নতুন উইন্ডোজ 11 আপডেটে সেন্টার অ্যালাইন্ড টাস্কবারের সাথে রয়েছে একাধিক নতুন ফিচার

কম্পিউটারে উইন্ডোজ 11 ইন্সটল করার জন্য অন্তত দুটো কোর প্রয়োজন প্রসেসরের ক্ষেত্রে

মাইক্রোসফটের তরফে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে নতুন উইন্ডোজ 11 (Windows 11) আপডেট আসতে চলেছে 5 অক্টোবর। এর আগে একাধিক বিটা আপডেট চোখে পরলেও স্টেবেল ভার্সনের অফিসিয়াল ঘোষণা মিলল এই প্রথম। নতুন উইন্ডোজ 11 আপডেটে সেন্টার অ্যালাইন্ড টাস্কবারের সাথে রয়েছে একাধিক নতুন ফিচার। এছাড়া রয়েছে মাইক্রোসফট 365 ইন্টিগ্রেশন সমেত একাধিক ফিচার। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে যে সব ইউজারেরা Windows Insider Program-এ রয়েছেন তারা ঘোষিত দিন থেকেই পাবেন উইন্ডোজের এই নতুন আপডেট। 

জানা গিয়েছে যে 5 অক্টোবর থেকেই উইন্ডোজ 11-এর আপডেট পাঠানো শুরু হবে মাইক্রোসফটের তরফে। নোটিফিকেশন না এলেও 5 অক্টোবরের পর উইন্ডোজ 10-র আপডেট অপশনে গিয়ে ক্লিক করলেই মিলবে নতুন আপডেট। 

আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 ইন্সটল করার জন্য অন্তত দুটো কোর প্রয়োজন প্রসেসরের ক্ষেত্রে। এছাড়া দরকার 4GB RAM ও 64GB স্টোরেজ। কমপক্ষে 1GHz ক্লক স্পিড প্রয়োজন। এছাড়া দরকার সিকিউর বুট কেপাবিলিটি ও TPM সিকিউরিটি ভার্সন সাপোর্ট। মাইক্রো সফটের লেটেস্ট পোস্টে বলা হয়েছে যে Intel core X সিরিজ ও Xeon W সিরিজের কম্পিউটার প্রসেসরের ক্ষেত্রে উইন্ডোজ 11ইন্সটল করা যাবে। এছাড়াও Intel Core 7820HQ CPU তেও মিলবে আপডেট। তবে কেবল এই সিপিইউ যে সব কম্পিউটারে চলছে তার মধ্যে সিলেক্টেড কয়েকটি কম্পিউটারে মিলবে এই আপডেট। বিশেষত যে সব কম্পিউটারে ডিক্লারেটিভ ড্রাইভার, কম্পোনেন্টাইজড  ও হার্ডওয়্যার সাপোর্ট অ্যাপ রয়েছে সেখানে মিলবে এই আপডেট। যার মধ্যে অন্যতম হল Surface Studio 2।

কোম্পানির তরফে আরও বলা হয়েছে যে AMD প্রসেসরের জন্য আলাদা কোন ভার্সন আসছে না। এও দাবি করা হয়েছে যে AMD-র সঙ্গে হাত মিলিয়ে AMD ZEN  প্রসেসরগুলিকে আরও ভালভাবে পরীক্ষা করা হয়েছে। এছাড়াও নিজের ডিভাইসে Windows 11 আপডেট পৌছবে কিনা তা জানা যাবে মাইক্রোসফটের PC Health Check অ্যাপের মাধ্যমে।

Connect On :