আমরা জানি যে সবে মাত্র দুদিন হল আরও একবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাজ ফেলে LPG গ্যাসের দাম বেড়েছে। এবার এক ধাক্কায় একেবারে 144 টাকার মূল্য বৃদ্ধির ফলে সাবসিডি সিলিন্ডারের দামও বাড়ল অনেকটাই। যত দিন যাচ্ছে বাড়তে থাকা এই দামে ধির ধিরে সাবসিডি দিয়ে গ্যাস সিলিন্ডারের দামই হাজারের কাছাকাছি না চলে যায় এই চিন্তায় সবাই।
আর এই দাম বাড়ার সময়ে আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই সাবসিডি কি আর তা কি করে পাওয়া যায় আর এর বাকি ডিটেল।
আমরা জানি যে এবার LPG সিলিন্ডারের দাম 144.5 টাকা বেড়েছে আর এর মানে এবার গ্যাস সিলিন্ডারের দাম হবে 858.50 টাকা। আর 2019 সালের 1 জুলাই গ্যাসের দাম বেরে 637 টাকা হয়েছিল যা এবার একধাক্কায় বেরে 221 টাকা মতন বেড়েছে মাত্র এই কয়েক মাসের মধ্যেই।
যাদের বাৎসরিক আয় 10 লাখ টাকার বেশি তারা এই গ্যাস সাবসিডির সুবিধা পান না। এর কম আয়ের মানুষরা এই সুবিধা পেতে পারবে। আগে এই আয়ের ট্যাগলাইন 12 লাখ টাকা ছিল যা এখন কমিয়ে 10 লাখ টাকা করা হয়েছে। মানে এর মধ্যে যাদের বাৎসরিক আয় তারা গ্যাসের এই সাবসিডি পাবেন।
আসুন আমরা আপনাদের বলব যে কী করে আপনারা অনলাইনে বাড়িতে বসে আপনাদের LPG সাবসিডির বিষয়ে জানতে পারবেন।
আপনারা LPG গ্যাস ডিস্ট্রিবিউটার সেন্টারে গিয়ে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা তা দেখতে পারবেন। আর অনেক সময়ে ব্যাঙ্কের তরফে সমস্যা দেখা যায় আর তাই ব্যাঙ্কে গিয়েও দেখা যায় যে আপনার LPG গ্যাসের সাবসিডির বিষয়টি ব্যাঙ্কে লিঙ্ক করা আছে কিনা। আর যদি লিঙ্ক না থাকে তবে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কে তা লিঙ্ক করতে হবে।
আর এছাড়া আপনার কাছের ইন্টারনেটের সুবিধা না থাকলে আপনারা ব্যাঙ্ক বা ডিস্ট্রিবিউটার সেন্টারে যেতে পারেন। আর এছাড়া টোল ফ্রি নাম্বার 18002333555 য়ে কল করে নিজের অভিযোগ জানাতে পারবেন। আপনার যদি এই সাবসিডি স্কিমের বিষয়ে না জানেন তবে আপনারা petroleum.nic.in ওয়েবসাইটে গিয়ে এই স্কিমের বিষয়ে জানতে পারবেন।
এর জন্য আপনাদের আধার কার্ড ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকতে হবে আর এর জন্য ব্যাঙ্কে গিয়ে এই কাজ করাতে হবে। আবার অনলাইনেও তা করতে পারবেন। এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে।
আর এবার আপনারা LPG কানেকশান আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। আর এর জন্য দুটি জিনিস করতে হবে। আপনাদের আপনার ডিস্ট্রিবিউটারের কাছে আপনার 17 সংখ্যার LPG কনজিউমার নাম্বার থাকতে হবে। আর এছাড়া আপনার কাছে কানেকশান বুকলেটের প্রথম পাতার কপি থাকতে হবে।