1999 টাকা দিলেই গ্রাহকেরা একটি JioPhone পেয়ে যাবেন, 2 বছরের জন্য আনলিমিটেড সার্ভিস থাকবে
JioPhone এর 1499 টাকা এবং 1999 টাকার 4G ফিচার ফোন প্ল্যানে একগুচ্ছ সুবিধা অফার করছে সংস্থা
Reliance jio তার সস্তা প্রিপেইড প্ল্যান গ্রাহকদের অফার করে টেলিকম বাজারে 1 নম্বর স্থানে রয়েছে। জিও তার গ্রাহকরদের কম দামে কিছু সেরা প্ল্যান অফার করছে যা Jiophone ইউজারদের জন্য একদম বেস্ট। এই প্ল্যানে ইউজারদের বার বার ফোন রিচার্জ থেকে মুক্তি পাওয়া যায়। আজ আমরা এই খরবে আপনাদের JioPhone এর 1499 টাকা এবং 1999 টাকার 4G ফিচার ফোন প্ল্যানের সুবিধা সম্পর্কে বলবো।
জিওফোন 1499 টাকার প্ল্যানের বেনিফিট
Jio 1,499 টাকায় এক বছরের জন্য নতুন জিওফোন গ্রাহকদের আনলিমিটেড সার্ভিস অফার করা হয়। জিও গ্রাহক 1,499 টাকায় এক বছরের জন্য আনলিমিটেড কল এবং প্রতি মাসে 2 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এক বছরের জন্য রিচার্জ থেকে মুক্তি। এর পাশাপাশি সংস্থা 1,499 টাকার প্ল্যান নিলে Jio Phone এ ফ্রি অফার করা হচ্ছে।
এছাড়াও থাকছে জিও 749 টাকার প্ল্যান। গ্রাহকদের 749 টাকা খরচ করতে হবে। এতে JioPhone গ্রাহকরা 1 বছরের জন্য সমস্ত সুবিধা আনলিমিটেড পাবেন। জিও ফোন গ্রাহক 749 টাকায় 1 বছরের আনলিমিটেড কলিং এবং প্রতি মাসে 2 জিবি ডেটার সুবিধা নিতে পারবেন।
জিওফোন 1999 টাকার প্ল্যানের বেনিফিট
মাত্র 1999 টাকা দিলেই গ্রাহকেরা একটি JioPhone পেয়ে যাবেন। তার সঙ্গেই আবার 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য আনলিমিটেড সার্ভিসও পেয়ে যাবেন তারা। সেই অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা (প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা)। কোম্পানি দাবি করছে, এই প্ল্যান একবার রিচার্জ করালেই 2 বছর অবধি আর রিচার্জ করতে হবে না গ্রাহকদের।