HTC বেশ পুরনো স্মার্টফোন মেকিং কোম্পানিগুলির মধ্যে একটি। তবে বেশ কিছু বছর ধরে এই ব্র্যান্ডের অস্তিত্ব প্রায় হারিয়েই গিয়েছে। এই ব্র্যান্ডের মতনই LG তার অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। যদিও এখনও অবধি নিজের ফ্ল্যাগশিপকে ধরে রাখতে বিভিন্ন মিড-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করছে। তবে HTC এখন স্মার্টফোনের সংখ্যা প্রায় কমিয়ে দিয়েছে। কিছুদিন ধরে এই তাইওয়ানিজ ব্র্যান্ড কয়েকটি মিড রেঞ্জের মোবাইল লঞ্চ করেছে। এখন HTC ক্রেতাদের জন্য আনছে নতুন HTC A100 ট্যাবলেট ডিভাইস।
HTC A100 ডিভাইসে পাওয়া যাবে UNISOC Tiger T618 চিপসেট।এই ইউনিসক চিপসেটে রয়েছে 12nm অক্টা-কোর সিপিইউ সঙ্গে দুটি ARM Cortex-A75 কোর ক্লক 2.0 GHz ও ছয়টি Cortex- A55 কোর ক্লক 2.0 GHz।
এই ডিভাইসে রয়েছে Mali G52 MP2 GPU প্রসেসর।
এই ট্যাবলেটে মিলবে 8GB LPDDR3 RAM ও 128 GB ইন্টারনাল স্টোরেজ।
মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে 256GB পর্যন্ত মেমোরি।
এই ডিভাইসে রয়েছে হাইব্রিড ডুয়াল সিম ট্রে।
HTC A100 ট্যাবলেটে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ যা এন্ট্রি লেভেল ট্যাবলেটগুলিতে খুব একটা দেখা যায় না।
এই ডিভাইসে রয়েছে 13MP মেইন ক্যামেরা ও 2MP সেকেন্ডারি ক্যামেরা।
এছাড়া ভিডিওকলের জন্য রয়েছে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
ট্যাবলেটের নীচের দিকে রয়েছে দুটি স্পিকার গ্রিল সেইসঙ্গে রয়েছে সিম ট্রে ও ইউএসবি পোর্ট অডিও জ্যাক।
এই ট্যাবলেট আসবে 7,000 mAh ব্যাটারি ফিচারসমেত ও কাজ করবে Android 11 ভার্সনে।
HTC A100 ট্যাবলেটের দাম-
রাশিয়াতে HTC A100 ট্যাবলেট রাশিয়ান কারেন্সিতে পাওয়া যাচ্ছে 19,990 টাকায়। যা ডলারে কনভার্ট করলে দাঁড়ায় $ 273 মতন। তবে বিশ্বের অন্য কোথাও এই ল্যাপটপ লঞ্চ হওয়া যাবে কিনা তা নিয়ে বিশদে কিছু জানা যায়নি।