মাত্র 10 মিনিটে বাড়িতে বসে বানিয়ে নিন নতুন PAN Card, জেনে নিন কীভাবে

Updated on 16-Nov-2021
HIGHLIGHTS

PAN Card এখনও তৈরি না করা থাকে তবে আপনি মাত্র ১০ মিনিটে বাড়িতে বসেই প্যান কার্ড তৈরি করিয়ে নিতে পারবেন

আয়কর বিভাগ একটি নতুন সুবিধা চালু করেছে যার আওতায় আধার কার্ডের সাহায্যে মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করা যেতে পারে

সবার প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের e-Filing পোর্টালে যেতে হবে

দেশের সমস্ত নাগরিকের জন্যেই প্যান কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ প্যান নম্বর ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ড অনেক প্রয়োজনীয়। বর্তমানে ব্যাংক থেকে শুরু করে সোনার জিনিসপত্র কেনার ক্ষেত্রে প্যান কার্ড এর দরকার পড়ে। তবে অনেকেরই আধার কার্ড থাকলেও প্যান কার্ড নেই।

আপনার যদি প্যান কার্ড এখনও তৈরি না করা থাকে তবে আপনি মাত্র ১০ মিনিটে বাড়িতে বসেই প্যান কার্ড তৈরি করিয়ে নিতে পারবেন, তাও আবার কোনও খরচ ছাড়াই। সরকারী সুযোগ-সুবিধা নিয়ে আপনি মাত্র 10 মিনিটের মধ্যে আপনার প্যান কার্ড তৈরি করতে পারবেন।

এখন পর্যন্ত, প্যান কার্ড তৈরি করার জন্য আপনাকে দুটি পেজের ফর্ম পূরণ করতে হত এবং কয়েক মাস অপেক্ষা করতে হত। আপনার এই সমস্যার সমাধান সরকার করছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অর্থাৎ আয়কর বিভাগ একটি নতুন সুবিধা চালু করেছে যার আওতায় আধার কার্ডের সাহায্যে মাত্র 10 মিনিটের মধ্যে একটি প্যান কার্ড তৈরি করা যেতে পারে। আসুন জেনে নিই কীভাবে আবেদন করবেন।

অনলাইনে প্যান কার্ড কী ভাবে আবেদন করবেন, জেনে নিন এখানে….

১- সবার প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের e-Filing পোর্টালে যেতে হবে।

২- এখানে "ইন্সটেন্ট প্য়ান থ্রো আধার" ( "Instant PAN through Aadhaar") সেকশনে যেতে হবে এবং বাঁদিকে "কুইক লিংক" (Quick Links)-এ ক্লিক করতে হবে।

৩- এই পেজে আপনাকে "Get New PAN"" বিকল্পে ক্লিক করতে হবে।

৪- এখানে ক্লিক করার পরে, আপনাকে আপনার আধার নম্বর দিতে হবে এবং ওটিপি জেনরেট করতে ক্যাপচা কোড পূরণ হবে। এর পরে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।

৫- এবার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP ওয়েবসাইটে দিতে হবে।

৬- OTP দেওয়ার পর প্যান কার্ডের আবেদনের জন্য আপনাকে ই-মেইল আইডিটিও যাচাই করতে হবে।

ফর্মটি পূরণ করার পরে, মাত্র 10 মিনিটের মধ্যে আপনার প্যান নম্বর পেয়ে যাবেন যা আপনি পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করতে পারবেন। আবেদনের পরে, আপনি এই ওয়েবসাইট থেকে "Check Status/Download PAN" এর অপশনে ক্লিক করে প্যান কার্ড PDF ফাইলে ডাউনলোড করতে পারবেন। যদি আপনি হার্ড কপি চান, তবে আপনাকে এর জন্য আপনাকে 50 টাকা খরচ করতে হবে।

Connect On :