আধার কার্ড (Aadhaar Card) আজকাল নাগরিকদের সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির মধ্যে একটি। তবে কি আপনি জানেন যে এই আধার কার্ডই আপনার ব্যবসার বিষয়ও হতে পারে। করোনার ফলে বহু মানুষের ব্যবসায় ক্ষতি হয়েছে, কাজ হারিয়েছে অনেকেই। এই মুহূর্তে কোনো অলটারনেটিভ বিজনেস শুরু করার কথা ভাবলে, খুলে ফেলতে পারেন আধার কার্ড ফ্র্যাঞ্চাইজির ব্যবসা। যার থেকে কম খরচে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ খানিকটা টাকা। কীভাবে খুলবেন, জেনে নিন-
আজকাল গ্যাস বুকিং থেকে স্কুল-কলেজে ভরতি , সব জায়গাতেই দরকার পড়ে আধার কার্ড। অনেক মানুষই আধার কার্ডের নাম- ঠিকানা, মোবাইল নাম্বার বদলের জন্য আধার কেন্দ্রের খোঁজ করতে থাকেন। আধার ফ্র্যাঞ্চাইজি হলে এই ধরনের কাজ আপনি খুব সহজেই করতে পারবেন।
কাজ সহজ মনে হলেও, ব্যবসা শুরু করা কিন্তু খুব একটা সহজ নয়। আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি হতে গেলে, আপনাকে সবার আগে বসতে হবে UIDAI- র পরীক্ষায়। এতে পাশ করলেই পাওয়া যাবে আধার সেন্টার খোলার লাইসেন্স।
আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে আলাদা পেমেন্ট না করতে হলেও, UIDAI- র যে পরীক্ষা রয়েছে তাতে বসতে গেলে পেমেন্ট করতে হবে। তবে সেই টাকা খুব একটা বেশি নয়। অন্যান্য সরকারি পরীক্ষার যেমন ফি হয়, তেমনই।